IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে করোনা প্রতিরোধে কাজ করছেন ৯শ’ স্বেচ্ছাসেবী

মহাদেবপুরে করোনা প্রতিরোধে কাজ করছেন ৯শ’ স্বেচ্ছাসেবী

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে করোনাভাইরাস প্রতিরোধে প্রতিদিন কাজ করছেন কমপক্ষে ৯শ’ স্বেচ্ছাসেবী। কাজ চলছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে। প্রতিদিন তাদের কাজে তদারকি করছেন উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার। এই উপজেলার করোনাকালীন কর্মকান্ড দেশের অন্যান্য উপজেলার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে সুধীমহল মনে করেন।

করোনাকালীন সরকারী নির্দেশনা বাস্তবায়নে প্রতিদিন উপজেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত পল্লী পর্যন্ত প্রচারণা, সচেতনতামূলক ক্যাম্পেইন, মাইকিং, মাস্ক বিতরণ প্রভৃতি কার্যক্রম চলছে। কঠোর বিধিনিষেধ (লকডাউন) ভঙ্গকারীদের বিরুদ্ধে চলছে জরিমানা, মামলা ও ভ্রাম্যমাণ আাদালত পরিচালনা। এসব কাজে প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা ছাড়াও সম্পৃক্ত করা হয়েছে চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এদের কেউ কেউ নিজেরাই করোনায় আক্রান্ত পর্যন্ত হচ্ছেন। ইতিমধ্যে উপজেলা সমাজসেবা অফিসের চারজন করোনায় আক্রান্ত হয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান মিলন জানান, প্রতিদিনের কার্যক্রমে অংশগ্রহণের জন্য উপজেলার ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডের প্রত্যেকটিতে ১০ সদস্য বিশিষ্ট করোনা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে রয়েছেন ওই ওয়ার্ডের মেম্বার, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক শিক্ষিকা, গণ্যমান্য ব্যক্তি। প্রতিদিন এই ৯শ’ স্বেচ্ছাসেবী নিজ নিজ ওয়ার্ডের গ্রামে গ্রামে, পাড়ায় মহল্লায়, মসজিদ, হাট বাজার এমনকি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের মধ্যে সেবা দিচ্ছেন। তাদের কার্যক্রম তদারকি করছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান।

এছাড়াও তদারকির জন্য রয়েছেন উপজেলা পর্যায়ের ১০ জন ট্যাগ অফিসার। তারা ৯শ’ স্বেচ্ছাসেবীর প্রতিদিনের কার্যক্রম মনিটরিং করছেন। এসব আবার সুপারভাইজ করছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়। তিনি নিয়মিত রিপোর্ট করছেন ইউএনও’র কাছে। ফলে পুরো কার্যক্রম চলছে শৃঙ্খলার সাথে।

ইউএনও জানান, প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সপ্তাহের একদিন তিনি নিজে এবং একদিন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আসমা খাতুন উপজেলা সদর, রাইগাঁ ইউনিয়নের মাতাজীহাট, ভীমপুর ইউনিয়নের চকগৌরীহাট, চৌমাসিয়া নওহাটার মোড়সহ বিভিন্ন প্রত্যন্ত পল্লীতে গিয়ে গিয়ে আদালত পরিচালনা করছেন। থানা পুলিশ, সশস্ত্র আনসার সদস্য একাজে তাদের সাথে থেকে সার্বিক সহযোগিতা করছেন। প্রতিদিনের করোনা প্রতিরোধ সংক্রান্ত ক্যাম্পেইন, প্রচারণা ইত্যাদিতে অংশ নিচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক প্রমুখ।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে পুলিশের সহযোগিতায় মহাদেবপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আসমা খাতুন। এসময় মাস্ক বিতরণ, স্বাস্থ্যবিধি মানাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়। দন্ডবিধির ১৮৮ ও ২৬৯ ধারায় সাতটি মামলায় মোট এক হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়।

এদিন মহাদেবপুর সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন বাজার, পাকা রাস্তা ও বকের মোড় এলাকায় করোনা প্রতিরোধ কমিটি সচেতনমূলক প্রচার অভিযান চালায় ও সদর ইউপি চেয়ারম্যান জনাব মুহা: মাহবুবুর রহমান ধলু প্রদত্ত এক হাজার মাস্ক বিতরণ করে। ট্যাগ অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম এতে নেতৃত্ব দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31