IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজনীতি >> হেফাজতের সঙ্গে কোনো আপস নয়,আমু

হেফাজতের সঙ্গে কোনো আপস নয়,আমু

ধূমকেতু নিউজ ডেস্ক : হেফাজতে ইসলামের নেতাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হচ্ছে জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, নিজস্ব শক্তি দিয়েই হেফাজতের অপরাজনীতিকে দমন করবে সরকার।

সম্প্রতি হেফাজত নেতাদের গ্রেফতার ও সরকারের অবস্থান নিয়ে মতামত জানতে চাইলে এ কথা বলেন তিনি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের আয়োজনে যোগ দিতে গত ২৬ মার্চ ঢাকা সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সফরের বিরোধিতায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-হরতাল করে হেফাজত যা এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। এই সহিংসতায় ঝরে ১৮ জনের প্রাণ।

এসব ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় হেফাজত নেতাদের গ্রেফতার করতে শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলার আসামিদেরও আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। গ্রেফতারদের মধ্যে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হকও রয়েছেন।

জানতে চাইলে বর্ষিয়ান রাজনীতিক আমির হোসেন আমু বলেন, ‘বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। তারা ইসলামকে শান্তির ধর্ম হিসেবে জানেন। কিন্তু ধর্মের নামে হেফাজত অধর্মের কাজ করছে। মানুষ অবাক হয়েছে তাদের কর্মকাণ্ড দেখে। ধর্মকে ব্যবহার করে তারা যা করছে, তা জুলুম। তারা দাবি-দাওয়ার নামে সরকার পতনের ষড়যন্ত্র করছে। এটি তো কোনোভাবেই মেনে নেয়া যায় না। সরকার তার নিজস্ব গতিতে এই শক্তিকে মোকাবিলা করছে। কোনো আপস নয়। কোনো সমঝোতা নয়। এবার নিজস্ব শক্তি দিয়েই হেফাজতের অপরাজনীতিকে দমন করবে সরকার।

রাজনৈতিকভাবেই হেফাজতকে শক্তি যোগানো হয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত হেফাজতকে ব্যবহার করছে সরকার পতনের কৌশল হিসেবে। তারা আওয়ামীবিরোধী মনোভাব থেকেই হেফাজতকে সমর্থন যুগিয়েছে। এটি তাদের রাজনীতির দৈন্যদশা বলি মনে করি। বিএনপি-জামায়াতের ফাঁদে পা দিয়ে হেফাজতও সরকারের পতন চায়। তারা ইসলামের হেফাজতের নামে সরকারের বিরোধিতা করছে। বিএনপি হেফাজতকে উসকে দিয়েছে পরিকল্পিতভাবে। এটি তো আমরা বরদাশত করব না।

২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার পর সরকার হেফাজতের সঙ্গে সমঝোতা করেছে বলে অভিযোগ আছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আমু বলেন, এই অভিযোগ অসত্য। হেফাজতের সঙ্গে সরকার কোনো সমঝোতা করেনি। কওমি মাদরাসার বিশাল একটি জনগোষ্ঠী পিছিয়ে ছিল। এমন একটি জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে জাতির কল্যাণ আসতে পারে না। সরকার এই বিবেচনায় কওমি শিক্ষাকে স্বীকৃতি দিয়েছে। এটি ছিল একটি শিক্ষা ব্যবস্থাকে আধুনিক শিক্ষার মঞ্চে আনার চেষ্টা।

এই স্বীকৃতিই হেফাজতকে বাড়তি শক্তি দিয়েছে বলে অনেকের অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আমু বলেন, ‘শাপলা চত্বরের যে তাণ্ডব তা কিন্তু আগের ঘটনা। সে শক্তি ভেঙে দেয়া হয়েছে।’

হেফাজতের নেতাদের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হচ্ছে। কোনো আপস নয়। কোনো সমঝোতা নয়। এবার নিজস্ব শক্তি দিয়েই হেফাজতের অপরাজনীতিকে দমন করবে সরকার। আপসের জন্য সরকার হেফাজত নেতাদের গ্রেফতার করছে না।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31