ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : আগুনে পুড়লো তিন সহোদরের বসত ঘর। শনিবার সন্ধ্যার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামে অগ্নিকাÐের এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারন্ াকরা হয়েছে।
স্থানীয়রা জানায়, আগুনে পুড়ে যাওয়া ওই বাড়ির মালিক তিন সহোদর আকতার রহমান, আতাহার রহমান ও রাজ্জাক আলী। তারা মৃত জসিম উদ্দীনের ছেলে। আকতার রহমানের রান্না ঘরের চুলা থেকে অসাবধানবশত আগুন তিন সহোদর ভাইয়ের বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ততক্ষণে আগুনে তিনটি ঘর, আসবাবপত্র ও গরু পুড়ে মারা যায়।
চারঘাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে তার আগেই তিন ভাইয়ের তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।


