IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বনপ্রহরী ঘুষ চাওয়ায় গণধোলাই

বনপ্রহরী ঘুষ চাওয়ায় গণধোলাই

ধূমকেতু নিউজ ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় ব্যক্তি মালিকানা জমিতে সীমানা প্রাচীর নির্মাণকালে বনপ্রহরী কর্তৃক ঘুষ দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় এলাকার লোকজন জড়ো হলে রুবেল ও মকবুল নামে দুই প্রহরী আত্মরক্ষার্থে একটি বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১১টায় উপজেলার আখালিয়া গ্রামে। ঘটনাস্থল ১২৫৮নং সিএস দাগ হলেও বনবিজ্ঞপ্তি ১২১৭নং দাগ উল্লেখ করে চারজনের নামে বনবিভাগ থানায় মামলা দায়ের করেছে।

স্থানীয়রা জানান, সৈয়দ নাজমুল হক আখালিয়া এলাকায় ধামশুর মৌজার ১২৫৮নং সিএস দাগে ১ একর ৫ শতাংশ জমি ক্রয় করে শনিবার সকালে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করে। এ সময় মেহেরাবাড়ি ক্যাম্পের বনপ্রহরী রুবেল ও মকবুল হোসেন গিয়ে নাজমুল হকের কেয়ারটেকার বাবুল মিয়ার কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

প্রতি উত্তরে বাবুল বন বিভাগের লোকজনকে জানান, এজমি সিএস, আরওআররের জমি বর্তমান বিআরএস পর্যন্ত আমাদের নামে চূড়ান্ত হয়েছে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই বনপ্রহরী বাবুলের ওপর হামলা করে। স্থানীয় লোকজন খবর পেয়ে নারী-পুরুষরা ঝাড়ু ও লাঠিসোটা নিয়ে বনের লোকজনের ওপর হামলা করে।

এ সময় রুবেল ও মাকবুল দৌড়ে পালিয়ে গিয়ে পাশের একটি বাড়িতে আত্মগোপন করে। খবর পেয়ে ভালুকা রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেন ভালুকা মডেল থানা পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই দুই প্রহরীকে উদ্ধার করে। ঘটনার পর বাবুল, বনপ্রহরী রুবেল ও মকবুল হোসেন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

এ ঘটনায় মেহেরাবাড়ি ক্যাম্প কর্মকর্তা সাফেরুজ্জামান বাদী হয়ে চারজনের নামে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় বাসিন্দা রহিমা খাতুন জানান, আমরা বনের লোকজনের অত্যাচারে অতিষ্ঠ। পানি খাওয়ার জন্য টিউবওয়েল স্থাপন করলেও বনপ্রহরী রুবেল গংদের টাকা দিতে হয়।

বাবুল জানান, ১২৫৮নং দাগের এ জমিতে বনের কোনো দাবি নেই, তারপরও বনপ্রহরী রুবেল ও মকবুল এসে আমার কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে। সেই টাকা দিতে অস্বীকার করলে তারা দুজনে আমার ওপর হামলা করে আমাকে আহত করে।

ভালুকা মডেল থানার এসআই বিল্লাল হোসেন জানান, সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে। জমির মালিকদের তাদের কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।

ভালুকা রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেন জানান, স্থানীয় লোকজন আমার দুই স্টাফের ওপর হামলা করে আহত করেছে। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। জমির মালিকদের তাদের কাগজপত্র নিয়ে অফিসে আসতে বলেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31