IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলী
Home >> খেলা >> ফাইনালে ম্যানচেস্টার সিটি

ফাইনালে ম্যানচেস্টার সিটি

football

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটি। সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে সিটির কাছে কোন পাত্তাই পায়নি পিএসজি। নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে গত আসরের রানার্সআপের দলটিকে বিদায় করলো পেপ গার্দিওলার শিষ্যরা।

মঙ্গলবার (৪ মে) রাতে ইতিহাদ স্টেডিয়ামের ম্যাটিতে ২-০ গোলে জিতে ম্যানসিটি। দুই অর্ধে একবার করে বল জালে পাঠান রিয়াদ মাহরেজ। গত সপ্তাহে প্রথম লেগের ম্যাচে ২-১ ব্যবধানে জয় পায় সিটি। এবার দ্বিতীয় লেগে ২-০ গোলের জয় পেল, তাতে দুই লেগের অগ্রগামিতায় ৪-১ গোলের ব্যবধানে ফাইনালে গেল ম্যানসিটি।

যদিও চোটের কারণে পিএসজির তারকা কিলিয়ান এমবাপে মাঠে নামতে পারেননি। তার উপর দ্বিতীয়ার্ধের মাঝপথে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। তবে ম্যাচে নেইমার ছিলেন, কিন্তু নিজের ছায়া হয়ে।

অবশ্য শুরুতেই বিপদে পড়েছিল ম্যানসিটি। ৭ মিনিটে নেইমারের ক্রস বক্সের মধ্যে ওলাক্সান্দার জিনচেঙ্কো বিপদমুক্ত করেছিলেন। পিএসজির খেলোয়াড়রা হ্যান্ডবলের দাবি করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু স্বাগতিকরা এই সিদ্ধান্তের বিরোধিতা করলে রেফারি ভিএআর যাচাই করেন। রিপ্লেতে বল জিনচেঙ্কোর হাতে নয়, কাঁধ ছুঁতে দেখা গেছে। বাতিল হয় পেনাল্টির সিদ্ধান্ত।

পাঁচ মিনিট পরেই গোল খেয়ে বসে পিএসজি। দারুণ এক প্রতি-আক্রমণে কেভিন ডে ব্রুইনের শট মার্কিনিয়োসের পায়ে লেগে বল চলে যায় ডান দিক। ছুটে গিয়ে জোরালো কোনাকুনি শটে গোলরক্ষক কেইলর নাভাসকে পরাস্ত করেন মাহরেজ।

১৭তম মিনিটেই সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল পিএসজি। ডি মারিয়ার ক্রস থেকে হেড করেছিলেন মার্কিনিয়োস। কিন্তু সেটা ক্রসবারে লেগে ফেরত আসে। ফলে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধে ফিরে নেইমারের একটি দুর্দান্ত শট ব্লক করে ফরাসিদের হতাশ করেন জিনচেঙ্কো। ৬২ মিনিটে দলে দুটি বদল আনে পিএসজি। মাউরো ইকার্দির জায়গায় মোয়াসে কিন ও অ্যান্ডার হেরেরাকে উঠিয়ে হুলিয়ান ড্রাক্সলারকে নামায় তারা। তাতে বদলায়নি তাদের ভাগ্য।

বরং ৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ম্যানসিটি। ডি ব্রুইনার সঙ্গে ওয়ান-টু পাস থেকে বক্সের মধ্যে ঢুকে ডান দিকে বল বাড়ান ফিল ফোডেন। বল গড়িয়ে মাহরেজের সামনে পড়ে। আর কোনাকুনি শটে স্কোরলাইন ২-০ করেন মাহরেজ।

দুই গোল খেয়ে মেজাজ ধরে রাখতে পারেনি পিএসজি। ৬৯তম মিনিটে ডি মারিয়া লাল কার্ড দেখলে পিএসজির ঘুরে দাঁড়ানোর আশা বলতে গেলে শেষ হয়ে যায়। বল কাড়াকাড়ি করতে গিয়ে ফের্নান্দিনিয়োকে লাথি মারেন ডি মারিয়া, তাতে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

বাকি সময়ে আর ব্যবধান বাড়াতে পারেনি ম্যানসিটি, তেমনি পিএসজিও পারেনি কোন গোল করতে। ফলে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে গার্দিওলার শিষ্যরা।

এই প্রথম ইংল্যান্ডের কোনো দল এক আসরে ১১টি ম্যাচ জিতল। পাঁচ জয় ও এক ড্রয়ে গ্রুপ পর্ব পার করা ম্যানসিটি নকআউট পর্বে জিতল সব ম্যাচ।

আগামী ২৯ মে ইস্তানবুলের কামাল আতাতুর্ক স্টেডিয়ামে প্রথম চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলবে ম্যানসিটি। তাদের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ অথবা চেলসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31