IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ছুরিকাঘাতে গ্রামপুলিশ খুন

ছুরিকাঘাতে গ্রামপুলিশ খুন

খুন, হত্যা, হত্যাকাণ্ড, হত্যাকান্ড, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় চুরিতে বাধা দেওয়ায় চোরদের ছুরিকাঘাতে আব্দুর রউফ নামে এক গ্রামপুলিশ খুন হয়েছেন।

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বোরোখাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রউফ (৩৫) একই এলাকার মৃত আব্দুর রশীদের ছেলে। চার শিশুসন্তানের জনক রউফ উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ গ্রামপুলিশ সমিতি তাহিরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী নিহতের পরিবারের বরাত দিয়ে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য বোরোখাড়া গ্রামের বাসিন্দা শব্দর আলী জানান, বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বোরোখাড়ার নিজ বাড়ির বারান্দায় আব্দুর রউফ শুয়ে ছিলেন। এ সময় ২-৩ জনের সংঘবদ্ধ একটি চোরের দল তার নিজ ঘরে থাকা সোলার প্যানেলের ব্যাটারি চুরি করার চেষ্টা করে।

বিষয়টি টের পেয়ে রউফ পরিবার ও গ্রামবাসীকে চিৎকার করে ধাওয়া করে চোরদের। এসময় চোররা ধারালো ছুরি দিয়ে রউফের বুকের আঘাত করে বাড়ির অদুরে কাঁচা সড়কের পাশে তার মরদেহ ফেলে রেখে চলে যায়।

তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার যুগান্তরকে বলেন, কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সে বিষয়ে আপাতত নিশ্চিত হতে পারিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31