IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎপুঠিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি !ভোগান্তিতে গ্রাহকরানৈরাজ্য ও অস্থিতিশীল করার প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপির সমাবেশচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তারআজ সিরাজগঞ্জ সদর ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যৌথ উদ্যোগে দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে কাল সমাবেশরাণীনগরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভামোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগসিংড়ায় ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যুপোরশায় ছাত্রী-শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের জেরে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভবাঘায় প্রকৃতি, পরিবেশ ও বড়াল নদী রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা,খনন ও অবৈধ দখল মুক্ত করার আশ্বাস এমপি চাঁদেরনিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’
Home >> ধর্ম >> জুমার এক আমলেই হাজার বছরের সওয়াব

জুমার এক আমলেই হাজার বছরের সওয়াব

ধূমকেতু নিউজ ডেস্ক : জুমার দিনের আমলের গুরুত্ব ফজিলত হাদিসে বর্ণনা করা হয়েছে। কিন্তু জুমার দিনের এমন একটি আমল রয়েছে, যা পাঁচটি শর্ত মেনে আদায় করলে হাজার হাজার বছরের নফল নামাজ ও রোজার সওয়াব পাওয়া যায়।

জুমার দিন যে ব্যক্তি একটি আমল পাঁচটি শর্ত পূরণ করে সম্পন্ন করবে, আল্লাহ তালা তার আমলনামায় হাজার হাজার বছর ধরে নফল রোজা রাখার এবং নামাজ পড়ার সওয়াব দেবেন। যে কাজটি করতে বেশি সময়েরও প্রয়োজন হয় না। হাদিসের বর্ণনায় এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন ৫টি শর্ত পূরণ করে জুমার নামাজ পড়তে আসবে, আল্লাহ তালা ওই ব্যক্তির মসজিদে আসার প্রতি পদক্ষেপে (কদমে) ১ বছরের নফল নামাজ ও নফল রোজার সাওয়াব দান করবেন। শর্ত ৫টি হলো-

১. জুমার দিন গোসল করা।

২. আগে আগে মসজিদে আসা।

৩. পায়ে হেঁটে মসজিদ আসা।

৪. ইমামের কাছাকাছি বসা। এবং
৫. মনোযোগ দিয়ে খোতবা শোনা।

জুমার দিন এ ৫টি শর্ত পূরণ করে যারাই নামাজ পড়তে মসজিদে উপস্থিত হবে, তাদের মসজিদে উপস্থিত হওয়ার প্রতি কদমের বিনিময়ে এক বছরের নফল রোজা ও নফল নামাজ পড়ার সওয়াব। আর তা যদি হয় রমজানের রোজা পালনকালে তবে তা আরো ৭০গুণ বেড়ে যাবে।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, জুমার দিন ছোট্ট এ পাঁচটি শর্ত যথাযথভাবে মেনে চলে জুমা আদায়ে মসজিদে উপস্থিত হওয়া। যে যত বেশি কদম বা পদক্ষেপ অতিবাহিত করবে, তার সাওয়াব হবে তত বেশি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031