IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> আরো ১৮০০ গরীব পেলেন মেয়র লিটনের ঈদ উপহার

আরো ১৮০০ গরীব পেলেন মেয়র লিটনের ঈদ উপহার

ধূমকেতু প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশনের উদ্যোগে মহানগরীতে বসবাসরত গরীব, অসহায়, দুস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল ২০ হাজার মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রীর বিশেষ প্যাকেজ বিতরণের অংশ হিসেবে আরো ১৮০০ ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেল ৫টায় রাজশাহী বিশ^বিদ্যালয় স্কুল মাঠে ৩০ উত্তর, ৩০ দক্ষিণ, ২৮ পূর্ব, ২৮ পশ্চিম, ২৯ ও ২৬ নং ওয়ার্ড পূর্বের ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও জাহানারা জামানের সুযোগ্যপুত্র রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাকর্মীদের সামর্থ অনুযায়ী গরীব, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমার বাবা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও মাতা জাহানারা জামানের নামে ফাউন্ডেশনের উদ্যোগে ২০ হাজার ব্যক্তিকে খাদ্য সামগ্রীর বিশেষ প্যাকেজের প্যাকেট প্রদান করছি। করোনকালীন ও ঈদের আগে এই খাদ্য মানুষের অনেক উপহার হবে, অন্তত ৭/৮ দিন তারা এটি দিয়ে পরিবার নিয়ে ভলোমতো চলতে পারবেন।

মেয়র আরো বলেন, করোনার সংক্রমণের শুরু থেকে আমি মানুষের পাশে আছি। করোনায় ক্ষতিগ্রস্থ গরীব, অসহায় ও কর্মহীন মানুষ লক্ষাধিক মানুষকে দফায় দফায় খাদ্য সহায়তা প্রদান করেছি। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও বিপুল সংখ্যক মানুষকে সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতে আরো সরকারি সহায়তা পাওয়া যাবে। সেগুলোও মানুষের মাঝে বিতরণ করা হবে।

এরআগে রাজশাহী বিশ^বিদ্যালয় স্কুল মাঠজুড়ে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সারি সারি করে বসানো হয় ১৮০০ টি চেয়ার। বিকাল তিনটার পর থেকে স্বাস্থ্যবিধি মেনে মাঠে প্রবেশ করে চেয়ারে বসেন উপকারভোগীরা। প্রতিটি চেয়ারের পাশে রাখা হয় একটি করে ঈদ উপহারের বিশেষ প্যাকেজের প্যাকেট। প্রতিটি প্যাকেটে আছে ৮ কেজি চাল, ১ কেজি পোলাও চাল, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ১ প্যাকেট সেমাই। বিকেলে ৫টায় অনুষ্ঠানস্থলে আসেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, সংক্ষেপে বক্তৃতা করেন। এরপর কয়েকজনের হাতে খাদ্য সামগ্রীর বিশেষ প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর প্রতিটি ব্যক্তি তার চেয়ারের পাশে রাখা প্যাকেট নিয়ে সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধ হয়ে মাঠ ত্যাগ করেন।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড আসলাম সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এফএমএ জাহিদ, প্রচার সম্পাদক দিলীপ ঘোষ, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া আজাদ হোসেন হিমেল, সদস্য জহির উদ্দিন তেতু, মতিহার থানা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আলাউদ্দিনসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, রাসিকের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এরআগে ৬ মে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ১৮ দক্ষিণ, ১৯ উত্তর, ১৯ দক্ষিণ, ২০ ও ১৪ পূর্ব ওয়ার্ডের ১৫০০ ব্যক্তিকে ঈদ উপহার প্রদান করা হয়। ৫ মে শারীরিক শিক্ষা কলেজ মাঠে ১৬, ১৭ পূর্ব, ১৭ পশ্চিম, ১৮ উত্তর ওয়ার্ডের ১২০০ জনকে, ৪ মে বিকেলে হাজ্বী লাল মোহাম্মদ ঈদগাহ মাঠে ১০, ১৩ ও ১৫নং ওয়ার্ডের ৯০০ জনকে এবং ৩ মে ১, ২, ৪ ও ৮ নং ওয়ার্ডের ১২০০ ব্যক্তিকে ঈদ উপহার প্রদান করা হয়। নগরীর প্রত্যেক ওয়ার্ডে ৩০০জন করে ৩৭টি সাংগঠনিক ওয়ার্ডের ১১ হাজার ১০০জন ব্যক্তি ও পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দসহ মোট ২০ হাজারের অধিক ব্যক্তিকে খাদ্য সামগ্রীর এই বিশেষ প্যাকেজ প্রদান করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31