IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> এবার ব্যতিক্রমধর্মী ইত্যাদি

এবার ব্যতিক্রমধর্মী ইত্যাদি

ধূমকেতু নিউজ ডেস্ক : ঈদ আর ঈদের ইত্যাদি দু’টি যেনো একই সূত্রে গাঁথা। দীর্ঘ তিন দশক ধরে ইত্যাদি ঈদের ঐতিহ্যে পরিণত হয়েছে। ঈদ এলেই টিভি দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন তাদের প্রিয় এই অনুষ্ঠানটি দেখার জন্য।

প্রতি ঈদেই গ্যালারী উপচে পড়া হাজার হাজার দর্শকের মুখরিত মঞ্চে হানিফ সংকেত দর্শকদের জানান ঈদ মোবারক এবং সাদর সম্ভাষণ। থাকে বর্ণাঢ্য আয়োজন। তবে এবারের ইত্যাদির সেই চিরচেনা চিত্রে কিছুটা ব্যতিক্রম ঘটবে। কারণ করোনাভাইরাস।

পূর্ণ প্রস্তুতি থাকার পরও দর্শক, শিল্পী ও কলাকুশলীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে চিরাচরিত নিয়মে স্টেডিয়ামে ইত্যাদি ধারণ করা হয়নি এবারের পর্বটি। তবে ইতোপূর্বে প্রচারিত ঈদ ইত্যাদির কয়েকটি পর্ব থেকে সংকলন করে ভিন্নভাবে সাজানো হয়েছে ঈদ ইত্যাদি। এবারের ইত্যাদির শুরুতে এবং শেষে রয়েছে বিশেষ চমক। যা নুতনভাবে ধারণ করে সংযোজন করা হয়েছে।

ইত্যাদির বিভিন্ন অংশে দেশের বিনোদন জগতের শীর্ষ তারকাদের দেখা যাবে। বরাবরের মত ‘ইত্যাদি’ শুরু হবে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’ দিয়ে। প্রতিবারের মত এবারও এর চিত্রায়ণে রয়েছে বৈচিত্র্য।

একটি বিষয়ভিত্তিক গানও সংকলন করা হয়েছে। যেটির শিল্পী সাবিনা ইয়াসমিন ও প্রয়াত এন্ড্রু কিশোর। মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় এটির সংগীতায়োজন করেছেন সদ্য প্রয়াত ফরিদ আহমেদ। চিত্রায়নে অংশ নিয়েছে শতাধিক নৃত্যশিল্পী।

একটি পর্বে অংশগ্রহণ করেছেন সত্তর দশকের পর্দায় ঝড় তোলা তিন নায়ক-বুলবুল আহমেদ, ফারুক ও সদ্য প্রয়াত ওয়াসীম। তাদের সঙ্গে রয়েছেন এই প্রজন্মের তিন নায়ক ঈমন, নিরব ও সজল।

ভিন্ন আঙ্গিকের একটি নাচে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনয় ও মডেল তারকা মৌ, মৌসুমী, ফেরদৌস ও নোবেল। এই নাচে দেড় শতাধিক নৃত্যশিল্পী অংশগ্রহণ করেছেন। একটি গানে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান, প্রীতম হাসান, কনা ও ঐশী। লিটন অধিকারী রিন্টুর কথায় এটির সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। এছাড়াও রয়েছে আরও নানা আয়োজন।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনায় যথারীতি হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড। বিটিভি ও বিটিভি ওয়ার্র্ডে ঈদের পর দিন রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে প্রচার হবে অনুষ্ঠানটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31