IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে রেড ক্রিসেন্টের খাদ্য সামগ্রী বিতরণ

মহাদেবপুরে রেড ক্রিসেন্টের খাদ্য সামগ্রী বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দু:স্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যা ছয়টায় এ উপলক্ষে উপজেলা সদরের ডাকবাংলো প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে রেড ক্রিসেন্ট সোসাইটি নওগাঁ জেলা ইউনিটের সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম ফজলে রাব্বি বকু প্রধান অতিথি থেকে ৪০ জন প্রতিবন্ধী ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষের মধ্যে ফুড প্যাকেজ বিতরণ কর্মসূচীর আওতায় প্রত্যেকের মধ্যে সাড়ে সাত কেজি চাল, এক কেজি মসুর ডাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি লবন, এক কেজি চিনি ও আধা কেজি সুজি বিতরণ করা হয়।

এসময় অন্যদের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি নওগাঁ জেলা ইউনিটের সহ-সভাপতি মাহফুজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক ও নওগাঁ পৌরসভার সাবেক কমিশনার নজমুস হাসান মন্টু, কার্যকরি কমিটির সদস্য বাবু প্রতাপ চন্দ্র সরকার, জাহাঙ্গীর আলম, আজীবন সদস্য ও মহাদেবপুর রাবেয়া পল্লীর পরিচালক ওবায়দুল হক বাচ্চু প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

এ্যাডভোকেট একেএম ফজলে রাব্বি বকু বলেন, পর্যায়ক্রমে জেলার সবকটি উপজেলায় রেড ক্রিসেন্টের খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এবার খুব কম সংখ্যক মানুষকে সহায়তা দেয়া যাচ্ছে। আগামীতে আরো বেশী সংখ্যক ত্রাণ বিতরণ করা হবে।

সাধারণ সম্পাদক নজমুস হাসান মন্টু বলেন, সারা পৃথিবীতে যে কোন দূর্যোগের সময় রেড ক্রিসেন্ট সোসাইটি অসহায় মানুষের মধ্যে প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে। এবার করোনা মহামারিতেও এই সহায়তা দেয়া হচ্ছে।

ওবায়দুল হক বাচ্চু বলেন, মহাদেবপুর উপজেলার প্রত্যন্ত পল্লী এলাকাগুলো থেকে বেছে বেছে প্রতিবন্ধী ও দু:স্থ মানুষের মধ্যে এই ফুড প্যাকেজ বিতরণ করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31