IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬
Home >> খেলা >> স্বর্ণ জিততে পারলেন না রোমান-দিয়া

স্বর্ণ জিততে পারলেন না রোমান-দিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : সুইজারল্যান্ডের লুজানে বিশ্বকাপ আর্চারির স্টেজ দুইয়ে রিকার্ভ মিক্সড ইভেন্টে ফাইনালে উঠেছিলেন বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী। প্রত্যাশা ছিল সোনার পদক জয়ের। কিন্তু ফাইনালে এসে পারলেন না দেশের দুই আর্চার। সোনার পদকের লড়াইয়ে নেদারল্যান্ডসের কাছে তারা হেরেছেন ৫-১ সেট পয়েন্টে। আর্চারি ওয়ার্ল্ড কাপ-২০২১ স্টেজ-২ এ রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। ফলে রূপা জিতেছে বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী।

এর আগে প্রথম রাউন্ডে র‍্যাঙ্কিংয়ের ১৬ নম্বরে থাকা ইরানকে ৫-৩ ব্যবধানে হারায় বাংলাদেশ দল। দ্বিতীয় রাউন্ডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল জার্মানি ন্যূনতম পাত্তা না পেয়ে তাদের কাছে পরাস্ত হয় ৫-১ ব্যবধানে।

কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয় বাংলাদেশ ও র‍্যাঙ্কিংয়ের নয়ে থাকা স্পেনের মধ্যে। টাইব্রেকারে গড়ানো ম্যাচে ৫-৪ ব্যবধানে জিতে রোমান ও দিয়া জুটি পা রাখেন সেমিফাইনালে।

এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে র‍্যাঙ্কিংয়ের ১২ নম্বর দল কানাডাকে ৫-৩ সেটে হারায় বাংলাদেশ। ফলে বিশ্বকাপের দ্বিতীয় স্টেজে লাল-সবুজ জার্সিধারীদের পদক পাওয়া নিশ্চিত হয়। ফাইনালে হেরে স্বর্ণ জিততে না পারলেও আর্চারির বিশ্ব আসরে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন।

আর্চারি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের এ সাফল্যে দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, আর্চারি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আর্চার দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি বাংলাদেশ আর্চারি দল বিশেষ করে রোমান সানা ও দিয়া সিদ্দিকীকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি, সেদিন বেশি দূরে নয় যেদিন আর্চারিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন হবে এবং বিশ্ব অলিম্পিকে আমাদের আর্চাররা সোনা জিতবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আর্চারির উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। খেলোয়াড়দের দেশে বিদেশে প্রশিক্ষণ প্রদান, সার্বক্ষণিক বিদেশী কোচের ব্যবস্থাসহ আমার পিতার নামে টঙ্গীসহ শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামকে আর্চারির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আর্চারীর উন্নয়নে করণীয় সবকিছুই করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31