IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ঈশ্বরদীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, স্ত্রী ও ছোট ভাই আটক

ঈশ্বরদীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, স্ত্রী ও ছোট ভাই আটক

ধূমকেতু প্রতিবেদক, ঈশ্বরদী : পাবনার ঈশ্বরদীতে স্ত্রীর পরোকীয়ার জেরে শাকিল প্রামানিক (৩৫) নামের এক কাপড় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার সময় ঈশ্বরদী শহরের কলেজ রোডস্থ রূপনগর এলাকার ভাড়া বাসা থেকে ব্যবসায়ী শাকিলের লাশ উদ্ধার করে ঈশ্বরদী থানা পুলিশ। নিহত শাকিল ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর দুবলাচারা গ্রামের ইব্রাহিম প্রামানিকের ছেলে। শাকিল ঈশ্বরদী বাজারের কাপড় ব্যবসায়ী ছিল।

নিহতের স্বজনদের দাবি, শাকিলকে হত্যা করা হয়েছে। এদিকে এ ঘটনায় নিহতের স্ত্রী মীম খাতুন (১৯) ও শাকিলের ছোট ভাই সাব্বির (২৬) কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, লাশ ময়নাতদন্ত করে গতকাল শনিবার দুপুরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, অনেক বিষয় সামনে নিয়ে তদন্ত করা হচ্ছে। এখনও উল্লেখযোগ্য কোন ক্লু পাওয়া যায়নি। তাই ঘটনা সম্পর্কে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

শনিবার সকালে ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) হাদিউল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী ও শাকিলের ছোট ভাই সাব্বিরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

নিহতের মামা মুলাডুলির ইউপি মেম্বার জাহিদ হোসেন তাঁরা মালিথা জানান, পতিরাজপুর গ্রামের নিজ বাড়ি ছেড়ে শাকিল প্রায় ১০ দিন আগে শহরের কলেজ রোডস্থ রুপনগর এলাকার ওই বাড়ির দোতালা ভাড়া নেন। এরপর থেকে তিনি স্ত্রীকে নিয়ে সেখানে বসবাস শুরু করেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভাগিনা শাকিলের ফোন থেকে তার স্ত্রী মীম তাকে জানান, শাকিল কি যেন খেয়েছে কথা বলছে না। এসময় তিনি দ্রুত বাড়িওয়ালার সহযোগিতায় পাশের হাসপাতালে নেয়ার জন্য অনুরোধ করেন। তিনি আরও জানান, আমি দূরে থাকায় ওই এলাকার আত্মীয়-স্বজনকে ঘটনা জানালে তারা দ্রæত ঘটনাস্থলে এসে দেখেন স্ত্রী মীম শায়িত শাকিলকে সামনে নিয়ে বসে কান্নাকাটি করছেন। কিন্তু শাকিল তখন মৃত।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর জানান, বেশ কিছু ঘটনা সামনে নিয়ে ব্যাপক ভাবে তদন্ত করা হচ্ছে। নিহতের স্ত্রী ও ছোট ভাইকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। ঘটনা সম্পর্কে এখনই কোনো কিছু বলা সম্ভব নয়।

তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক সূত্র জানায়, ঘটনার পর পুলিশ উপস্থিত হলে নিহত শাকিলের স্ত্রী মীম জানায়, কয়েকজন যুবক এসে শাকিলকে হত্যা করে পালিয়ে যায়। সে সময় তাকেও চড়-থাপ্পর মেরে বেঁধে রেখে যায়।

সূত্রটি আরও জানায়, স্ত্রীর পরোকীয়ার বলি হলো শাকিল। হয়তো এমন কিছু শাকিল দেখে ফেলে ছিলো যার জন্য তাকে হত্যা করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31