IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘আ.লীগ উদার রাজনীতি ধ্বংস করে দিচ্ছে’

‘আ.লীগ উদার রাজনীতি ধ্বংস করে দিচ্ছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিতভাবে এ দেশের উদার রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারাই (আওয়ামী লীগ) আজকে সাম্প্রদায়িকতা উগ্রবাদের জন্ম দিচ্ছে। মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ এই দেশকে নির্মাণের জন্য কখনই কোনো শুভ কাজ করেনি।

রোববার সকাল সাড়ে ৯টায় জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে তার মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা নেতা। জাতির সবচেয়ে সংকটময় মুহূর্তে তিনি সামনে এসে দাঁড়িয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন। ১৯৭১ সালে তিনি সমগ্র জাতিকে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়তে বলেছিলেন এবং নিজে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। এর মধ্য দিয়ে তারা দেশ স্বাধীন করেছিলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সালে একদলীয় শাসনব্যবস্থা থেকে তিনি জাতিকে মুক্ত করেছেন। জাতিকে তিনি বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন। জাতির মধ্যে নতুন আশার সঞ্চার করেছিলেন। একটি বিভক্ত জাতিকে তিনি একত্রিত করেছিলেন। নতুন বিপ্লব শুরু করেছিলেন একটি সমৃদ্ধ বাংলাদেশের জন্য।

তিনি বলেন, জিয়া মাত্র সাড়ে তিন বছরে বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করেছিলেন। আমরা আজকের এই দিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দুর্ভাগ্য— এই জাতি যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছিল, আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে সেই উদার গণতান্ত্রিক যে রাষ্ট্রব্যবস্থা তাকে ধ্বংস করে দিয়ে আবারও একদলীয় শাসনব্যবস্থা ছদ্মবেশে প্রতিষ্ঠা করতে যাচ্ছে।’

তিনি বলেন, আওয়ামী লীগ এই দেশকে নির্মাণের জন্য কখনই কোনো শুভ কাজ করেনি। এ দেশের জন্য তারা কোনো ভালো কাজ করেনি। শুধু ধ্বংসই করেছে।

গোটা জাতিকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আসুন ১৯৭১ সালে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা লড়াই করেছিলাম, সেই আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য আজকে আবার লড়াই শুরু করি, সংগ্রাম শুরু করি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31