IMG-LOGO

বুধবার, ৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন‘ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত’‘ইরান এতদিনে ইসরায়েলের অস্তিত্ব বিলীন করে দিত’মায়ের প্রতি অবহেলায় “যুগ্ম সচিব” ছেলে ওএসডিনেপালকে হারিয়ে তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশতাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১তানোরে তুচ্ছ ঘটনায় হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে দু’দফা মারপিট, অচেতন অবস্থায় রামেকে ভর্তি যুবকরাণীনগরে শর্টসার্কিটের আগুনে নি:স্ব পরিবারটিরায়গঞ্জের পাঙ্গাসী এলাকায় সড়কে ধস বিপাকে জনসাধারণকুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহতপোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক‘দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে’চাঁপাইনবাবগঞ্জে মতপ্রকাশ পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতনওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুআরিয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী রিয়া
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুলের পদে থাকার বৈধতা নিয়ে প্রশ্ন

বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুলের পদে থাকার বৈধতা নিয়ে প্রশ্ন

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : বহিস্কার আদেশের বিরুদ্ধে করা রিট মামলা খারিজ হওয়ার পরেও তিন মাসের অধিক সময় ধরে তিনি অবৈধভাবে পদে রয়েছেন বলে অভিযোগ উঠেছে নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুল আলম খান বিরুদ্ধে। বহিস্কার আদেশের বিরুদ্ধে করা মামলা খারিজ হওয়ার পরেও সামছুল আলম খান কিভাবে ঐ পদে থাকেন এই বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন এখন অনেকেই।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সামছুল আলম খানের বহিস্কারাদেশ বহাল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ভাইস চেয়ারম্যানের দ্বায়িত্ব গ্রহণের আবেদন জানিয়ে রায়ের ছায়ালিপি সহ গত ৬/৩/২০২১ ইং তারিখে নওগাঁ জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু। কিন্তু হাইকোর্টের আদেশের পর তিন মাসের অধিক সময় পার হলেও চেয়ারম্যান সামছুল আলম খান তাঁর পদে বহাল থেকে সমস্ত কার্যক্রম পরিচালনা করছেন।

লিখিত ওই আবেদন ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব নুমেরী জামান এর জারি করা প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি হওয়ায় গত বছরের ১৮ মে বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুল আলম খানকে তাঁর পদ থেকে সাময়িকভাবে বহিস্কারের আদেশ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক ক্ষমতা প্রদান করা হয়। পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট মামলার আবেদন করেন বহিস্কৃত চেয়ারম্যান সামছুল আলম খান।

ওই মামলার শুনানি নিয়ে গত ১৫ ফেব্রæয়ারি সামছুল আলম খানের মামলার আবেদনটি খারিজ করে দেন হাইকোর্টের একক বেঞ্চের বিচারপতি জেবিএম হাসান।

মামলার আবেদন খারিজ হয়ে যাওয়ায় সামছুল আলম খানের বাহিস্কার আদেশ বহাল থাকবে উল্লেখ করে বদলগাছী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতুর উপস্থান করে। এবং সেটি গত ১৫ মার্চ উপজেলার মাসিক সভার রেজুলেসানে লিপিবদ্ধ করেন।

এ বিষয়ে অভিযোগকারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতুর সাথে কথা বললে তিনি বলেন, মামলা খারিজের পর আমি মামলার রায়ের ছায়ালিপি সংযুক্তি করে গত ৬ মার্চ জেলা প্রশাসক নওগাঁ বরাবর ভারপাপ্ত চেয়ারম্যানের দ্বয়িত্ব পালনের আবেদনও করি। এবং উপজেলার মাসিক সভায় উপস্থাপনও করি। তারপর অদ্যবদি পর্যন্ত কোন ব্যবস্থা হয়নি।

নওগাঁ জজ কোর্টের আইনজীবী মহসীন রেজা বলেন, বহিস্কার আদেশের বিরুদ্ধে করা রিট মামলা হাইকোর্টে খারিজ হয়ে যাওয়ার পর চেয়ারম্যান সামছুল আলম খানের পদে থাকার আর কোনো বৈধতা নেই। তারপরও এতো দিন তিনি কিভাবে ঐ পদে থেকে দ্বায়িত্ব পালন করে যাচ্ছেন এটা একটা বিরাট প্রশ্ন।

এ বিষয়ে জানতে চাইলে বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুল আলম খান বলেন, ‘হাইকোর্টে রিট মামলা করার পর গত বছরের ১৪ অক্টোবর হাইকোর্ট ওই রিটের পরিপ্রেক্ষিতে আমার বহিস্কার আদেশ কেন অবৈধ হবে না মর্মে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে রুল জারি করেন। ওই মামলার আদেশ না হওয়া পর্যন্ত আমার দ্বায়িত্ব পালনে কোনো বাধা নেই। পরবর্তীতে এই মামলাটি খারিজ হয়ে গেছে কিনা এটা আমার জানা নেই।’

এ ব্যাপারে নওগাঁ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায় বলেন, ‘মামলাটির প্রতিপক্ষ বদলগাছী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুল আলম খান ও সরকার। সরকারের পক্ষে মামলাটি লড়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। বদলগাছী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের আবেদনের পর মামলাটি কি অবস্থায় রয়েছে এ ব্যাপারে জানতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠির ব্যাপারে এখনও কোনো জবাব পাওয়া যায়নি। এ ব্যাপারে মন্ত্রণালয়ের নির্দেশ ছাড়া আমরা কোনো ব্যবস্থা নিতে পারব না।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031