IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> লাইফস্টাইল >> পাকা আম ত্বকে মাখলেই ফিরবে উজ্জ্বলতা

পাকা আম ত্বকে মাখলেই ফিরবে উজ্জ্বলতা

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকা আমের হাজারো স্বাস্থ্য উপকারিতা আছে। ভিটামিন এ, বি, সি, ই সমৃদ্ধ পাকা আম শরীর এমনকি ত্বকের স্বাস্থ্য বজার রাখতেও খুবই উপকারী। ২০ ধরনের ভিটামিন ও মিনারেল আছে এই ফলে। এখন পাকা আমের মৌসুম। এ সময় সবার ঘরই নিশ্চয়ই পাকা আমের গন্ধে ম ম করছে!

চাইলে কিন্তু খাওয়ার পাশাপাশি পাকা আম মুখেও মাখতে পারেন। এতে লাভবান হবেন আপনিই। কারণ পাকা আমের গুণাগুণ ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে। ব্রণ থেকে ত্বকের কালচে দাগসহ রুক্ষ-শুষ্ক ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন আম।

বিশেষ করে গরমের এ সময় ত্বক হয়ে পড়ে নাজুক। এ ছাড়াও বাইরের খরতাপে ত্বকে সানট্যান পড়ার সমস্যা তো আছেই। সব মিলিয়ে ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে আজই ঘরোয়া উপায়ে যত্ন নিতে ব্যবহার করুন পাকা আম। জেনে নিন পাকা কীভাবে ত্বকে ব্যবহার করবেন।

ওটমিল ও আমের ফেসপ্যাক

এই ফেস প্যাকটি ত্বকের মৃতকোষ দূর করে সহজেই। ওটমিল ও আম ত্বকের প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করে। এজন্য পাকা আম চটকে দুধের সঙ্গে মিশিয়ে নিন।

এর সঙ্গে ওটমিলের গুঁড়ো মিশিয়ে ত্বকে ব্যবহার করুন ১৫ মিনিট। এরপর স্ক্রাবিং করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। মহূর্তেই ত্বকে উজ্জ্বলতা ধরা দেবে।

আম ও মধুর ফেস প্যাক

এই ফেসপ্যাকটি আপনার ত্বককে মসৃণ এবং টোনড রাখতে সহায়তা করবে। যাদের ব্রণপ্রবণ ত্বক; তাদের জন্য এই ফেসপ্যাকটি বিশেষ কার্যকরী। কারণ এতে অ্যান্টি-অক্সিডেন্ট আছে, যা ত্বকের জন্য খুবই উপকারী।

এজন্য প্রথমে পাকা আম চটকে এর সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে নিন। এরপর মুখ পরিষ্কার করে ফেসপ্যাকটি ত্বকে ব্যবহার করুন। ২০ মিনিট ত্বকে রেখে এরপর ধুয়ে ফেলুন।

বেসন এবং আমের ফেস প্যাক

পাকা আম যেন পুষ্টিগুণে ভরপুর; ঠিক তেমনই বেসনেও আছে অনেক উপকার। গরমে যাদের ত্বকে সানট্যান পড়ে; তাদের জন্য এই ফেস প্যাক খুবই উপকারী। মধু একটি প্রাকৃতিক অ্যান্টি-অক্সিড্যান্ট এবং বাকি উপাদানগুলোও ত্বকের জন্য অনেক উপকারী।

এজন্য পাকা আম মিহি করে চটকে নিয়ে এর সঙ্গে বেসন ও আখরোটের গুঁড়ো দিয়ে ভালো করে মেশান। এই ফেসপ্যাকটি পরিষ্কার ত্বকে লাগান ১৫ মিনিটের জন্য। পরে স্ক্রাব করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এই ফেসপ্যাকগুলো ব্যবহারের মাধ্যমে আপনি পাবেন জেল্লাদার কোমল ও দাগহীন ত্বক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ