IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> লালপুরে আখচাষী নেতা আব্দুস সালামের মৃত্যুবার্ষিকী পালিত

লালপুরে আখচাষী নেতা আব্দুস সালামের মৃত্যুবার্ষিকী পালিত

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : দেশে করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে কবর জিয়ারত, দোয়া মাহফিল, স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরের লালপুরে জনপ্রিয় আখচাষী নেতা ও ওয়ার্কার্স পার্টির নেতা শহীদ কমরেড আব্দুস সালামের ২৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার (২২জুন) উত্তরবঙ্গ আখ চাষী সমিতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আয়োজনে সকালে জনপ্রিয় এ নেতার করব জিয়ারত ও বিশেষ দোয়া করা হয়। এর পরে উপজেলার নর্থবেঙ্গল সুগার মিলের কেন্টিন গেটসংলগ্ন শহীদ সালামের স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মবধ্যমে শ্রদ্ধা জানানো শেষে আলোচনা সভা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ আখচাষি সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক বাবু সুকুমার রায়, লালপুর উপজেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক মতিউর রহমান, আখচাষী নেতা আব্দুর রব, আবুল কালাম আজাদ, উপজেলা যুবমৈত্রীর সভাপতি আব্দুস সামাদ, যুবনেতা হাফিজুর রহমান প্রমুখ। বক্তারা ২৯ বছরেও শহীদ আব্দুস সালামের খুনিদের বিচার কার্য সমাপ্ত না হওয়ায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে দ্রæত বিচার কার্য সমাপ্ত করে খুনিদের শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, ১৯৯২ সালে ২২ জুন সকাল ১০টার দিকে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের কেন্টিন গেটের সামনে জনপ্রিয় এই আখচাষী নেতাকে গুলি হত্যা করে সন্ত্রাসীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31