IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে ৩৩৩-এ কল করলেই পৌঁছে যাবে খাবার

রাজশাহীতে ৩৩৩-এ কল করলেই পৌঁছে যাবে খাবার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আর সংক্রামনের হার কমানোর লক্ষে গত ১১জুন থেকে রাজশাহীতে চলছে কঠোর লকডাউন। বুধবার রাত ১২টা থেকে এ লকডাউনের মেয়াদ আরো এক সপ্তাহ বাড়ানো হয়। আর এ লকডাউনে আয় না থাকায় সমস্যায় পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। তবে এই পরিস্থিতিতে যারা খাদ্যসংকটে ভুগছেন তারা ৩৩৩ নম্বরে কল করলে খাবার বা নগদ টাকা পৌঁচ্ছে দিবে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে লকডাউনের সার্বিক পরিস্থিতি দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

তিনি বলেন, বর্তমানে জেলা প্রশাসকের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী অবহ্যত রয়েছে। এর বাইরেও নগর আওয়ামী লীগ, ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করছে। এই কার্যক্রম অব্যহত থাকবে। কোন মানুষ খাদ্যর অভাবে সংকটে থাকবে না বলে জানান রাজশাহী জেলা প্রশাসক। এ সময় তিনি সকলকে স্বাস্থাবিধি মেনে বিনা প্রয়োজনে বাইরে না যাওয়ার অনুরোধ জানান।

জেলা প্রশাসক বলেন, প্রথম দিকে যে লকডাউন ছিলো তা অত্যন্ত ভালো ছিলো এখনো সেই চেষ্টাই আছে। এ সময় তিনি লকডাউন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এদিকে করোনা পরিস্থিতি ঠিক রাখতে নগরীর সকল গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নজরদারি রাখছে। জরুরি প্রয়োজন বাদে কেউ রাস্তায় বের হতে পারছে না। আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে সর্বাত্মক লকডাউন। চলবে আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত। গত বুধবার রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল সংবাদ সম্মেলন করে লকডাউন বাড়ানোর ঘোষণা দেন।

বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, সিটি মেয়রসহ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জরুরী বৈঠক করা হয়েছে। সেই বৈঠকে রাজশাহীর করোনা পরিস্থিতি বিশ্লেষণ করে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সিটি করপোরেশন এলাকায় লকডাউনের পাশাপাশি উপজেলা এলাকায় বিধিনিষেধ বাড়ানোরও সিদ্ধান্ত হয় যেন মানুষ অতি জরুরী প্রয়োজন ছাড়া এলাকার বাইরে যেতে না পারে।

জেলা প্রশাসক বলেন, লকডাউনে সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট, দোকান, রেস্টুরেন্ট বন্ধ থাকবে। তবে ওষধ, কাঁচাবাজার, চিকিৎসা সেবা লকডাউনের আওতা মুক্ত থাকবে। এছাড়াও লকডাউনের সময় বাস, ট্রেনসহ কোন প্রকার যানবাহন নগরীতে প্রবেশ করতে পারবে না এবং মহানগর হতে বাইরে যেতে পারবে না। তবে আমসহ কৃষি ও খাদ্য সামগ্রীবাহী পরিবাহন চলাচল করবো। জনসমাবেশ হয় এমন সব ধরণের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31