IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারিপরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই’রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> তরুণীকে ধর্ষণের ঘটনায় গীর্জার ফাদার আটক

তরুণীকে ধর্ষণের ঘটনায় গীর্জার ফাদার আটক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলার মুÐমালা পৌরসভার মাহালিপাড়া এলাকায় অবস্থিত সাধুজন মেরি গীর্জার ফাদার প্রদীপ প্রেগরির বিরুদ্ধে ৭ম শ্রেনীতে পড়–য়া আদিবাসি তরুণীকে তিন দিন ধরে গীর্জায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ অভিযান চালিয়ে প্রদীপ প্রেগরিকে (৪০) রাজশাহী মহানগরীর ওমরপুর এলাকা থেকে আটক করেছে। আটক ফাদার প্রেগরি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর গ্রামের প্যাট্রিক প্রেগরীর ছেলে।

জানা গেছে, চলতি মাসের ২৬ সেপ্টেমবর সকালে বাড়ি থেকে মাঠে ঘাস কাটতে গিয়ে ওই তরুণী আর বাড়িতে ফিরে আসেনি। তাকে খোঁজাখুজি করে না পেয়ে ২৭ সেপ্টেমবর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জিডি করার একদিন পর ২৮ সেপ্টেমবর গীর্জার ফাদারের ভবনের ছাদে ওই তরুণীকে দেখতে পান স্থানীয়রা। এরপর পরিবারের লোকজন ওই তরুণীকে উদ্ধার করতে গেলে ফাদার বাধা দেন। এ সময় স্থানীয়রা রাজশাহী জেলা ধর্ম প্রদেশের ইনচার্জকে বিষয়টি মোবাইলে জানান। তার নির্দেশে গত সোমবারে দুপুরে রাজশাহী ধর্ম প্রদেশের তিন জন প্রতিনিধি ফাদার পাঠান। পরে তারা স্থানীয় গ্রাম্য প্রধান মাইকেল হেমরণ ও মহেষ মুরমু ও আদিবাসি নেতা কামেল মার্ডীকে নিয়ে সালিশ বৈঠক করেন। বৈঠকে ফাদারের পক্ষে রায় দেন সবাই এবং তরুণীকে ভরণ পোষনসহ যাবতীয় খরচ বহন করা হবে বলে গীর্জার পক্ষ থেকে জানানো হয় । এ ঘটনার পর ফাদারকে ক্লোজ করে রাজশাহী ধর্ম প্রদেশে নেয়া হয়। বিষয়টি জানতে পেরে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। মঙ্গবার রাতে এ বিষয়ে তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তারপর থেকেই আত্মগোপনে চলে যান ফাদার প্রেগরি। র‌্যাব-৫ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে নগরীর ওমরপুর এলাকায় অভিযান চালিয়ে ফাদারকে আটক করে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসান বলেন, আধিবাসী তরুণীর ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031