IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> বিনোদন >> কান দর্শকদের ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেল ‘রেহানা মরিয়ম নূর

কান দর্শকদের ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেল ‘রেহানা মরিয়ম নূর

’ধূমকেতু নিউজ ডেস্ক : পৃথিবীর অন্যতম প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের পর্দা উঠে গতকাল। সেইসাথে আজ বুধবার পালে দে ফেস্টিভ্যাল ভবনের ডবসি থিয়েটারে সিনেমাটি সকাল ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিট) প্রদর্শিত হয় বাংলাদেশ থেকে প্রথম বারের মতো অফিশিয়াল সিলেকশনে আমন্ত্রণপত্র পাওয়া ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা।

পৃথিবীর অন্যতম প্রাচীন ও গৌরবময় এ চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটি কানে প্রদর্শীত হওয়ার পর ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেয়েছে।

১০৭ মিনিট ব্যাপ্তীর এই সিনেমাটির শুরু থেকে শেষ অবধি হল ভর্তি দর্শক দেখেছেন পিনপতন নিরবতায়। ছবিটি শেষ হওয়ার পর দর্শক দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন এবং হাত তালিতে মুখরিত করেন ডবসি থিয়েটার। এসময় সেখানে উপস্থিত ‘রেহানা মরিয়ম নূর’ এর পুরো টিম আবেগে আপ্লুত হয়ে পড়েন।

‘রেহানা মরিয়ম নূর’ প্রদর্শনী শেষে ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আজমেরী হক বাঁধন বলেন, এটা শুধু ‘রেহানা মরিয়ম নূর’ এর সাথে জড়িতদের একার সম্মান নয়, এটা আসলে আমাদের পুরো বাংলাদেশের সম্মান। আমরা দেশটাকে সাথে করে নিয়ে এসেছি।

বাঁধন বলেন, দীর্ঘ সময় ধরে দর্শক আমাদের স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে। সেই সাথে সবার হাত তালিতে মুখরিত ছিলো হল রুম। এটা অসাধারণ এক অনুভূতি, বলে বোঝাতে পারবো না।

প্রথম শো-য়ের পর সাল ডবসি থিয়েটারে আগামীকাল (৮ জুলাই) সকাল ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিট) আবারও প্রদর্শিত হবে ‘রেহানা মরিয়ম নূর’।

আবদুল্লাহ মোহাম্মাদ সাদের চিত্রনাট্য ও পরিচালনায় সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এছাড়া বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।

প্রোটোকল ও মেট্রো ভিডিওর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমী চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু এবং সহ-প্রযোজনা করেছেন রাজীব মহাজন, আদনান হাবিব ও সাঈদুল হক খন্দকার। সিনেমাটির সিনেমাটোগ্রাফার তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল ও সাউন্ড ডিজাইনার শৈব তালুকদার। সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রোডাকশন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31