ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে ফ্রি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। শুক্রবার নগরীর বিভিন্ন স্থানে বুথে এ টেস্ট করা হয়। এর মধ্যে নগরীর তালাইমারী ট্রাফিকমোড়েও ফ্রি করোনা টেষ্ট করা হয়।
সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ১০০ জনের ফ্রি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। এর মধ্যে ৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। তাদের মধ্যে ২ জন পুরুষ ও ৩ জন নারী।
রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা সাঈদ হোসেন বলেন, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১০০ জনের ফ্রি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে। যেহেতু কঠোর লকডাউন চলছে তাই খুব বেশি লোকজন নাই। অযথা ঘোরাফেরা ব্যাক্তিদের ডেকে এনে তাদের ফ্রি করোনা টেস্ট করা হয়। মোট ১০০ জনের করোনা টেষ্টে ৫ জনের পজেটিভ শনাক্ত হয়। তাদের মধ্যে ২ জন পুরুষ ও ৩ জন নারী।
তিনি বলেন, যাদের করোনা টেষ্টে পজেটিভ শনাক্ত হয়েছে তাদেরকে সঠিক নিয়ম-কানুন মেনে বাড়ীতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


