IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভাবন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রাকুষ্টিয়ায় যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে দাবি ‘খেলনা’মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যুসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশেরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে চারঘাটের কামার শিল্পীদের

ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে চারঘাটের কামার শিল্পীদের

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : কোরবানীর ঈদ আসলেই বেড়ে যায় লৌহ শিল্পের সঙ্গে জড়িতদের ব্যস্ততা। দিনরাত অবিরাম ঘাম ঝড়িয়ে বিভিন্ন ধরনের লৌহ শিল্প তৈরী করতে ব্যস্ত থাকেন তারা। তবে ঈদের এক সপ্তাহ পুর্বে তাদের ব্যস্ততা বেড়ে যায় কয়েকগুন। তারই ধারাবাহিকতায় করোনা কালের মধ্যে দেরিতে হলেও ব্যস্ততা বেড়েছে কামার শিল্পিদের। শিল্পের সঙ্গে জড়িতদের ভাষ্য করোনাকালে সারা বছরই অলস সময় পার করলেও এখন কিছুটা ব্যবস্থা বেড়েছে। অল্প সময়ে সকলের মনের মত সময়ে অর্ডার সরবরাহ করা কঠিন হতে পারে।

গত কয়েকদিন ধরে রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে লৌহ শিল্পের সঙ্গে জড়িতদের সঙ্গে আলাপ করলে তারা জানান, সারা বছর অনেকটা আমাদের অলস সময় পার করতে হয়। এরপর এ বছর বাড়তি বোঝা হয়ে দাঁড়িছে মহামারী করোনা। এতে সংসার চালানো বড় কষ্ট হয়। তার পরেও এ পেশা ছাড়তে পারেননি। শুধু মাত্র একটি দিনের আশায় বুক বেধে কোন রকমে দিন পার করতে হয় তাদের। তাই কোরবানীর ঈদকে সামনে রেখে বুকে আশা বেধে এ বছর কোরবানীর ঈদে দা, ছুরি, বটিসহ লৌহ জাত পন্য বিক্রি করে সারা বছর চলার মত উপার্জন করার আশা করছেন তারা।

চারঘাটের নন্দনগাছী এলাকার পরিমল, সুদান, দিনেশ, অনিল, নিতাই, জটু, নরেশ, শুকুমার, উত্তম, পূজন, রঞ্জন, স্বপন, সন্তষ জানান, একটি দা সর্ব নিম্ন আড়াইশ টাকা থেকে শুরু করে সাতশত টাকা বিক্রি হচ্ছে (বিভিন্ন সাইজের)। এতে আমার একটি দা বিক্রি করে ৮০ টাকা থেকে ১০০ টাকা লাভ হচ্ছে। ছুরি, বটি হাসুয়া বিক্রি করেও প্রকার ভেদে লাভ হচ্ছে ৫০ টাকা থেকে ৯০ টাকা।

ভায়ালক্ষিপুর এলাকার দা ছুরি শিল্পের কারিগর সুশান্ত জানালেন, প্রতি বছর এই দিনটির জন্য আমাদের অপেক্ষা করতে হয়। আর এই দিনকে সামনে রেখে লোকজন তাদের চাহিদা অনুযায়ী নতুন দা, ছুরি, বটি, হাসুয়া ক্রয় করে এবং পুরাতন গুলোকে ধার দিয়ে থাকেন। তাই এই সময়ে আমাদের ব্যস্ততা সারা বছরের চেয়ে চারগুন বৃদ্ধি পায়।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে লোকজন বিভিন্ন ধরনের জিনিসপত্রের অর্ডার দিতে শুরু করেছেন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সময়ের মধ্যে অর্ডার সরবরাহ করতে পারলে এ বছর ভালোই উপার্জন করা সম্ভব হতে পারে। করোনা কালে বেশীর ভাগ সময় কারখানা জ্বালানো সম্ভব হয়নি। তাই চাপ একটু বেশীই রয়েছে। স্বল্প সময়ে ক্রেতাদের অর্ডার সঠিক সময়ের মধ্যে দিতে আপ্রান চেষ্টা করে যাচ্ছি। যাতে করে এই ঈদে কোন লোকজনকে না বলতে না হয়।

বরকত পুর গ্রামের আনন্দ কর্মকার বলেন, ঈদের কয়েক দিন ব্যাস্ততার পরেই আবার হাত পা গুটিয়ে বসে থাকতে হবে।

সারদা বাজােেরর কামার স্বপন বলেন, সারা বছর এ কাজ করে যে আয় হয় তা দিয়ে সংসার কোন ভাবে চলে যায়। কিন্তু কোরবানীর ঈদ আসলেই এই শিল্পের সু দিন ফিরে আসে। তাই কোরবানীর ঈদকে সামনে রেখে দা, ছুরি, বটিসহ বিভিন্ন জিনিসের অর্ডার পাওয়া যাচ্ছে অনেক।

স্বপনের দোকানে আসা ছুরি কেনার গ্রাহক মঞ্জু বলেন, আমি প্রতি বছর কোরবানীর ঈদ আসলে খাসি গরু জবাইয়ের কাজের জন্য ছুরি ক্রয় করি। তাই এ বছরও এসেছি ভালো একটি ছুরি কিনতে।

ওই দোকানে আসা বটি কেনার জন্য গৃহিনী নাজমা বেগম বলেন, আমার পুরাতন একটি হাসুয়া ও দা ধার দেয়ার জন্য এখানে আসা। তা ছাড়া একটি নতুন বটি কিনবো। কোরবানীর ঈদতো তাই এগুলো কেনা খুবই জরুরী। সব মিলিয়ে ব্যস্ততা বেড়েছে চারঘাটের কামার শিল্পিদের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031