IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> ঈদের দিন রাতের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি রাসিকের

ঈদের দিন রাতের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি রাসিকের

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় বিগত বছরগুলোর মতো এবারো ঈদের দিন রাতের মধ্যেই মহানগরীতে কোরবানির সকল বর্জ্য অপসারণের প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এবার কোরবানির পশু জবাহের জন্য ৩০টি ওয়ার্ডে ২১০টি স্থান নির্ধারণ করা হয়েছে। বিগত বছরগুলোর মতো এবারো কোরবানির সকল বর্জ্য অপসারণে সফলতার আশাবাদী সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে মঙ্গলবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে নির্দিষ্টস্থানে কোরবানির পশু জবেহকরণ ও দ্রুত অপসারণ বিষয়ে ওয়ার্ড সচিব ও পরিচ্ছন্ন সুপারভাইজারদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু বলেন, মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনায় গত ঈদ-উল-আযহায় রাতের মধ্যেই কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় এবারো রাতের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। ঈদের পরদিনই মহানগরবাসীকে পরিচ্ছন্ন শহর উপহার দিতে চাই। এ কাজে মহানগরবাসীর সহযোগিতা কামনা করেছেন মেয়র মহোদয়।

সরিফুল ইসলাম বাবু আরোও বলেন, রাজশাহী মহানগরীতে ওয়ার্ড পর্যায়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর টিকার রেজিষ্ট্রেশন ও ভ্যাক্সিনেশন কার্যক্রম আগামী ২৬ জুলাই হতে শুরু হচ্ছে। ৩৫ বছর ঊর্ধ্ব সকল নাগরিকদের টিকাদানে রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধকরণে ওয়ার্ড সচিবদের আরোও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। প্রতিটি ওয়ার্ডে টিকা কেন্দ্র স্থাপন করা হবে। আগামী ২৬ জুলাই হতে প্রতিটি ওয়ার্ডের নাগরিক নিজ নিজ ওয়ার্ডে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরবৃন্দের সহযোগিতায় স্বাস্থ্যকর্মীরা এ কাজে নিয়োজিত থাকবেন।

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে পবিত্র ঈদ-উল-আযহায় উদযাপিত হতে যাচ্ছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মানুষকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করতে হবে। কোরবানির পশু জবেহ করার সময় এ কাজে নিয়োজিতদের মাস্ক পরা নিশ্চিত করতে হবে।

সভায় জানানো হয়, কোরবানীর পশু জবেহকরণ ও দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে একটি লিফলেট প্রস্তুুত করা হয়েছে। প্রস্তুতকৃত লিফলেট টি জনসাধারণকে অবহিত করণের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডের অন্তর্গত মসজিদের ইমাম দ্বারা জুম্মার নামাজের খুতবায় ও ঈদুল আযহার জামাতে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। মেয়রের আহ্বানে বলা হয়েছে সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবেহ করুণ। জনগনের চলাচলের পথ উম্মুক্ত রাখার স্বার্থে সড়ক, মহাসড়ক ও রেলপথে কোরবানির হাট বসানো ও পশু কোরবানি করা থেকে বিরত থাকি; কোরবানি সংক্রান্ত যে কোন বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে যোগাযোগ করুন; বাড়ির আঙ্গিনায় পশু জবেহ করলে নিজ দায়িত্বে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ করি; কোরবানির পরে যত দ্রুত সম্ভব পশুর রক্ত ও পরিত্যক্ত বর্জ্য অপসারণ করি অথবা গর্ত করে পুতে ফেলি। স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণের স্বার্থে পুকুর, ডোবা, নদীনালা ও পরিত্যক্ত উম্মুক্ত স্থানে কোন ক্রমেই বর্জ্য না ফেলি।

পরিচ্ছন্ন বিভাগের সকল (কেন্দ্রীয় ও ওয়ার্ড) পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীর ঈদের দিন ছুটি বাতিল করা হয়েছে। সকল কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঈদের দিন কন্ট্রোল রুম খোলা হয়েছে। বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুমের মোবাইল নম্বর : পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং- ০১৭১৩-০৯৮৯৫৬, অফিস সহকারী : ০১৭১৬-৪০৮০৭১। অভিযোগ গ্রহণের সময় : ঈদুল আযহার দিন বিকাল ৪.০০ ঘটিকা হতে রাত্রী ১১.০০ ঘটিকা পর্যন্ত।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। সভায় স্বাগত ও দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31