IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ‘সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই’তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভারাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদানমোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে রায়ঘাটি ইউপি’র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিরাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিলকুষ্টিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
Home >> রাজনীতি >> কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তারে নওগাঁ স্বেচ্ছাসেবক দলের নিন্দা

কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তারে নওগাঁ স্বেচ্ছাসেবক দলের নিন্দা

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের দলনেতা জামাল হোসাইন তালুকদারকে শনিবার তার খুলনার বাসভবন থেকে ও নওগাঁ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহানুর রহমান শিমুলকে গত শুক্রবার গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিতে নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহমেদ এবং সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল।

আজ এক বিবৃতিতে শামীম আহমেদ এবং শফিউল আজম টুটুল বলেন, “করোনা ভাইরাসের মহামারি দূর্যোগের সময়েও বর্তমান আওয়ামী সরকার কর্তৃক বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা যেন প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত হয়েছে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের দলনেতা জামাল হোসাইন তালুকদারকে গ্রেপ্তার সেই কর্মসূচির আরেকটি বহিঃপ্রকাশ। অঙ্গ ও সহযোগী সংগঠনের তরুণ নেতাকর্মীদেরকে রাজনীতিতে নিরুৎসাহিত করতেই বর্তমান ভোটারবিহীন সরকার এধরণের অমানবিক কর্মকান্ডে লিপ্ত হয়েছে। বর্তমান ভোটারবিহীন সরকার হিংসাশ্রয়ী ও ফ্যাসিবাদী সরকারের নগ্ন চেহারা নিয়ে বিরোধী দল দমনে সর্বশক্তি নিয়োগ করেছে। দেশকে এখন পুরোপুরি বৃহত্তর কারাগারে রুপান্তরিত করা হয়েছে।

আজকে শুধু জাতীয় ও কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দকেই গ্রেপ্তার করে তারা ক্ষান্ত নয়, তারা সারাদেশের তৃণমূলের জাতীয়তাবাদী আদর্শকে নিশ্চিহ্ন করতে উঠেপড়ে লেগেছে।

তারই ধারাবাহিকতায় নওগাঁ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহানুর রহমান শিমুলের বিরুদ্ধেও প্রতিহিংসামূলক অসত্য মামলা দায়েরের মাধ্যমে গত শুক্রবার তাকে গ্রেপ্তার করে। তবে এভাবে আওয়ামী অবৈধ সরকারের স্বপ্ন কোনদিনই সফল হবে না। জাতীয়তাবাদী শক্তি জনগণকে সাথে নিয়ে বর্তমান ভয়াবহ দুঃশাসনের যবনিকাপাত ঘটাতে দৃঢ়প্রতিজ্ঞ। নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দল সকলকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান আওয়ামী সরকারের অপশাসন প্রতিহত করার আহ্বান জানিয়েছেন এক বিবৃতিতে।

আরোও জানিয়েছেন বিবৃতিতে নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দল অবিলম্বে-কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের দলনেতা জামাল হোসাইন তালুকদার এবং নওগাঁ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহানুর রহমান শিমুল এর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031