IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> বিনোদন >> ঐন্দ্রিলাকে নিয়ে মন্তব্যে স্যান্ডিকে ব্লক করলেন অঙ্কুশ!

ঐন্দ্রিলাকে নিয়ে মন্তব্যে স্যান্ডিকে ব্লক করলেন অঙ্কুশ!

ধূমকেতু নিউজ ডেস্ক : টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। আর স্যান্ডি সাহা কলকাতার বিখ্যাত ইউটিউবার। প্রথম জন ইতিমধ্যেই বাংলার দর্শকের মন জয় করেছেন বড় পর্দায়। এই মুহূর্তে জি বাংলায় ‘ডান্স বাংলা ডান্স’-এর সঞ্চালকের ভূমিকায় দেখা যায়। দ্বিতীয় জন নেটাগরিকদের চোখের মণি। যিনি ‘এমটিভি’-র জনপ্রিয় রিয়্যালিটি শো ‘রোডিজ’ মাতিয়ে এসেছেন। এই দুই শিল্পীর মধ্যে বিবাদ এখন প্রকাশ্যে।

মাস খানেক আগে এক সংবাদ মাধ্যমে স্যান্ডি অঙ্কুশের প্রতি তাঁর সমস্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন, অঙ্কুশ তাঁকে হিংসা করেন এবং ভয় পান বলে ফেসবুকে ব্লক করে দিয়েছেন। কেবল তাই নয়, স্যান্ডি বলেছিলেন, ‘‘অঙ্কুশ আমাকে হুমকি দিয়েছিলেন, ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেবেন না।’’

কিন্তু এই বিষয়ে অভিনেতা অঙ্কুশ এর আগে প্রকাশ্যে মুখ খোলেননি। আনন্দবাজারকে তিনি বলেন, ‘‘ফেসবুক আমি নিজে সামলাই না। আমি কয়েক জনকে নিযুক্ত করেছি, তারাই আমার ফেসবুক প্রোফাইলের দায়িত্বে রয়েছেন।’’

অঙ্কুশ জানালেন, তিনি কাউকে ব্লক করেন না। খ্যাতনামী হওয়ার পর থেকে তিনি একাধিক বার নেটমাধ্যমে আক্রমণের শিকার হয়েছেন। কিন্তু এ সব বিষয় তার কাছে তুচ্ছ। অঙ্কুশের কথায়, ‘‘খারাপ কথা কম শুনি না আমি। তার জন্য কাকে কাকে ব্লক করব? আর এই ব্লক করার অভ্যেস আমার নেই। আমি আজ পর্যন্ত কাউকে ব্লক করিনি। তবে হ্যাঁ ফেসবুকের বিষয়ে আমার কাছে খুব বেশি তথ্য নেই। ওটা আমার দল দেখে।’’

ইন্ডাস্ট্রিতে কাজ না দেওয়ার হুমকির বিষয়ে জিজ্ঞেস করা হলে অঙ্কুশ জানালেন, তিনি অত প্রভাবশালী নন যে তার কথায় লোকে স্যান্ডিকে কাজ দেবে না। তবে অভিনেতা একইসঙ্গে এও জানালেন, কোনও ছবিতে যদি তাদের দু’জনকে কাস্ট করা হয়, সে ক্ষেত্রে তার অস্বস্তি হলে তিনি অন্য ভাবে নিজেকে সরিয়ে আনবেন।

অঙ্কুশের কথায়, ‘‘যদি মনে করি স্যান্ডির সঙ্গে কাজ করতে স্বচ্ছন্দ নই, তবে প্রযোজক বা পরিচালককে গিয়ে বলব, আমাকে এই ছবি থেকে সরিয়ে দেওয়া হোক। কিন্তু আমি কখনওই ওঁর কাজের ক্ষেত্রে পথ আটকাব না।’’

অঙ্কুশের মতে, স্যান্ডি আসলে খুবই শিশুসুলভ। তাই এমন কথাবার্তা বলছেন। স্যান্ডিকে অভিনেতা হিসেবে তিনি পছন্দ করেন বলেও জানালেন।

তবে সত্যিই কি স্যান্ডিকে ফেসবুক থেকে ব্লক করে দিয়েছেন অভিনেতার দল? কারণ এখনও অস্পষ্ট। মাস কয়েক আগে ফিরে গেলে কয়েকটি সূত্র পাওয়া যাবে। নেটমাধ্যমে অঙ্কুশ আর স্যান্ডির সম্পর্কের ইতিহাস খুব শান্তিপূর্ণ নয়।

অঙ্কুশের প্রেমিকা, অভিনেত্রী ঐন্দ্রিলা সেন একটি ছবি পোস্ট করেছিলেন। ছবিতে দেখা গিয়েছিল, সমুদ্রসৈকতে শুয়ে রয়েছেন অভিনেত্রী। সেই ছবির মন্তব্য বাক্সে স্যান্ডি একটি ছবি পোস্ট করেন। দেখা যায়, সমুদ্রসৈকতের উপর একটি হাতি শুয়ে রয়েছে। হাতির শুয়ে থাকার ভঙ্গি হুবহু মিলে যায় ঐন্দ্রিলার সঙ্গে। এ কথা স্পষ্ট, হাতির সঙ্গে অভিনেত্রীর তুলনা করেন স্যান্ডি। তা ছাড়া আরও একটি ছবিতে স্যান্ডি তারকা যুগলকে একই ভাবে কটাক্ষ করেন। তাঁদের দু’জনকে যথাক্রমে হাতি ও সাপের সঙ্গে তুলনা করেন। এ ভাবে প্রেমিকার শরীরের আকার নিয়ে কুমন্তব্য মেনে নিতে না পেরেই কি স্যান্ডিকে ব্লক করেছেন অঙ্কুশ?

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31