ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে তাস ও নগদ টাকাসহ ৫ জুয়ারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়ার ডাবতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, শামীম, নয়মুল ইসলাম নয়ন, আঃ রহমান রাজু, নাদিম ও রুবেল ইসলাম।
পুলিশ জানায়, শুক্রবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজপাড়া থানার তেরখাদিয়ার ডাবতলা এলাকায় জুয়া খেলা অবস্থায় ৫ জনকে আটক করে। এসময় তাস ও নগদ অর্থ উদ্ধার জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


