IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক
Home >> রাজশাহী >> মোহনপুরে টিকাদান কার্যক্রম ও আশ্রয়ন প্রকল্পের বাড়ি পরিদর্শনে বিভাগীয় কমিশনার

মোহনপুরে টিকাদান কার্যক্রম ও আশ্রয়ন প্রকল্পের বাড়ি পরিদর্শনে বিভাগীয় কমিশনার

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সারাদেশের ন্যায় রাজশাহীর মোহনপুরে গণটিকা কার্যক্রম কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পৌরসভাসহ উপজেলার ধুরইল ,মৌগাছি, বাকশিমইল, জাহানাবাদ,ঘাসিগ্রাম,রায়ঘাটি, ইউনিয়ন পরিষদে পঁচিশ বছর বয়সীদের এ টিকা দেওয়া হয়।

এদিকে, বেলা সাড়ে ১২ টার সময় উপজেলার মৌগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কর্মসূচী পরিদর্শন ও পরে ঘাসিগ্রাম ইউপির ঝালপুকুর আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবির।

কেন্দ্রে টিকা নিতে আসা অনেকে জানান, বাড়ির সাথে টিকা কেন্দ্র হওয়ায় নির্বিঘ্নে টিকা নিচ্ছেন গ্রামের মানুষ। সরকারের এ সিস্টেমটাও তাদের ভালো লেগেছে। তবে এসব কেন্দ্র ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার ব্যতীত প্রতিদিন টিকা দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

ঝালপুকুর আশ্রয়ন প্রকল্পের বাড়িগুলির পরিদর্শন শেষে আদিবাসি পল্লীতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবির বলেন, এই আদিবাসী পল্লীর ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে জেনে আমি আনন্দিত।

যারা পড়াশুনা করে তারা যেন সবাই মিলে এ গ্রামের প্রতিটি ছেলে ও মেয়েদের পড়াশুনার প্রতি দৃষ্টি দেয় তারা যেন ঝরে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার তাগিদ দেন। এদিকে আদিবাসি পল্লীতে বিভাগীয় কমিশনারের মত বড় মাপের ব্যক্তিকে পেয়ে খুবই আনন্দিত হয়েছেন এখানকার বাসিন্দারা। তারা বাড়ি উপহার পেয়ে খুবই আনন্দিত এবং প্রধানমন্ত্রীর জন্য তারা সবাই দোয়া প্রার্থনা করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. আব্দুল মান্নান, জেলা প্রশাসক আঃ জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম, মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, ইউএনও সানওয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুল কবির, মোহনপুর থানা কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম, মেয়র শহিদুজ্জামান শহিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকর প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31