ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : সারা দেশের ন্যায় নওগাঁর পত্নীতলা উপজেলায় গণটিকাদানের বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (০৭ আগষ্ট) সকাল ১০ টায় নজিপুর পৌরসভার টিকাদান কেন্দ্র সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় এ টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নওগাঁ-০২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার। এসময় পত্নীতলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের টিকাদান কেন্দ্রগুলোও সরেজমিনে ঘুরে দেখেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সানজিদা সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফফার, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ্, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা দেবাশীষ রায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা, পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ্, নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রেজা চৌধুরী প্রমূখ।
এ কার্যক্রমের প্রথম ধাপে উপজেলাতে ২৫ বছরের অধিক বয়সীদের করোনার ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। আজ উপজেলার প্রতিটি ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডে ২০০ জন করে মোট ৬০০ জনকে ভ্যাকসিন দেয়া হচ্ছে। আর পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের ১০০ করে ৩০০ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে।
প্রথম দিনে ইউনিয়ন এবং পৌর এলাকার টিকাদান কেন্দ্রেগুলোতে তিনটি করে বুথে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নারী-পুরুষ পৃথক লাইনে দাঁড়িয়ে টিকাদান কর্মসূচি চলছে। যে সকল টিকা গ্রহিতা ইতোপূর্বে রেজিষ্ট্রেশ সম্পন্ন করেননি তাদেরকে স্পট রেজিস্ট্রেশন করে তাদের তাৎক্ষনিক টিকা দেয়া হয়েছে।
উপজেলায় বর্তমানে মোট পজিটিভ রোগী১৪ জন। এ পযর্ন্ত মোট পজিটিভ ৪৪৫জন এ পর্যন্ত মোট সুস্থ ৪২০ জন, মোট মৃত্যু ১১ জন।
আজ সিনোফর্ম ভ্যাকসিন দেওয়া হয়েছে ছেলে ৩৮৮৯, মেয়ে- ৩৩২৬ মোট ৭২১৫ এ পর্যন্ত ছেলে ৭২২৯ মেয়ে-৬৩৭৮, সর্বমোট ১৩৬০৭ মজুত ডোজ আছে ৯৭৬ কোভিশিল্ড ২য় ডোজ ছেলে ৯২ মেয়ে ৫৮ মোট১৫০
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ বলেন, পর্যায়ক্রমে সকলকেই ভ্যাকসিনের আওতায় আনা হবে। সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান তিনি।


