ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা এর ৯১ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
রোববার সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সাম্মী আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় উপস্থিত ছিলেন, লালপুর থানা অফিসার ইনচার্জ ফজলুর রহমান, লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এস্কেন্দার মির্জা, আজবার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওসার, আসম মাহমুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, সাংগাঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, সদস্য ফিরোজ আল হক ভুইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলা হাফিয়া, একাডেমিক সুপার ভাইজার সাদ আহমেদ শিবলী।
আরও উপস্থিত ছিলেন, ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, গোপালপুর পৌর আওয়ামী লীগের (একাংশের) সভাপতি সাইদুর রহমান, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন নান্টু, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নের্তৃবৃন্দ।
অনুষ্ঠানে ৬ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।


