ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগীদের সেবার লক্ষ্যে রেডক্রিসেন্ট সোসাইটিকে ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন স্থানীয় অওায়ামী লীগ নেতা ও পরিবহন ব্যবসায়ী মোখলেসুর রহমান।
রোববার দুপুরে শহরের বটতলাহাট এলাকায় তিনি তার নিজস্ব কার্যালয়ে জেলা রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তাদের হাতে এসব তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ ফারুক, জেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আওয়াল তুসার, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ প্রমুখ।


