IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে বঙ্গমাতার জন্মদিনে ৭ নারীকে সেলাই মেশিন প্রদান

মহাদেবপুরে বঙ্গমাতার জন্মদিনে ৭ নারীকে সেলাই মেশিন প্রদান

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্ম বার্ষিকীতে ৭ দু:স্থ নারী পেলেন সেলাই মেশিন।

রোববার (৮ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি থেকে ওই নারীদের হাতে সেলাই মেশিনগুলো তুলে দেন। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন মেশিনগুলো বিতরণের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে উপজেলা পরিষদ কমপ্লেক্সের বঙ্গবন্ধু কর্ণারে স্থাপিত বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া পরিচালনা ও বঙ্গভবন থেকে সম্প্রসারিত অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়।

এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা সদরের মাতাজী রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গমাতার প্রতিকৃতিতে মাল্যদান ও দোয়া পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদার সেলিম।

কর্মসূচীতে অংশ নেন, জেলা আওয়ামী লীগ নেতা অজিত মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউজ্জামান বদি, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি গোলাম নুরানী আলাল, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু ঘোষ, সাংগঠনিক সম্পাদক আলফা আনোয়ার, যুবলীগ আহ্বায়ক গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, যুগ্ম আহŸায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা লীগ নেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, কৃষকলীগ সভাপতি অমিত কুমার ব্যাণার্জী বাপ্পী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু মুছা আল আশআরী, সাধারণ সম্পাদক তনু কুমার দেব, জাহাঙ্গীরপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31