ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নোছার ৯১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে অসহায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক প্রমুখ।
পরে ৭ জন অসহায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে বিনামূল্যে সেলাইমেশিন বিতরণ করা


