ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার ৮ আগস্ট সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে সেখানে বিশেষ মোনাজাত করা হয়।
এরপর বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাতের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরুনাংশু মন্ডল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।
এতে আরো বক্তব্য দেন, উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আওয়ামী লীগ নেতা তীর্থ সলিল রুদ্র ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ প্রমুখ।
পরে অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।


