IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজশাহী >> সুস্থ আছেন বাগমারার সেই মোজাহার

সুস্থ আছেন বাগমারার সেই মোজাহার

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : সারাদেশে এখন আলোচনার শীর্ষে রয়েছেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের করোনা ভাইরাসের টিকা পুশ করার সংবাদ। দেশ ব্যাপি শনিবার করোনা ভাইরাসের গণটিকা কার্যক্রম পরিচালিত হয়েছে। সারা দেশের ন্যায় বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন আর ১টি পৌরসভায় একযোগে দেয়া হয়েছে এই গণটিকা।

সেই গণটিকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। তিনি উপজেলার সালেহা ইমারত মেডিক্যাল সেন্টারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে গ্রামের মানুষদের করোনা টিকা গ্রহণে উৎসাহিত করেন। সেই সাথে নিজেই ৭৫ বছর বয়সী মোজাহার আলীর শরীরে করোনা ভাইরাসের টিকা পুশ করেন। বিষয়টি নিয়ে কিছু গণমাধ্যম কর্মী উল্টো পথে হাটেন। ফলাও করে প্রচার করেন প্রশিক্ষিত না হয়েও করোনার টিকা পুশ করলেন সাংসদ। সে সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিকে করোনা ভাইরাসের শুরু থেকেই একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত রয়েছেন।

রোববার বিকেলে টিকা নেয়া সেই মোজাহার আলী আসেন ইঞ্জিনিয়ার এনামুল হকের বাসায় তাঁর সাথে দেখা করতে। সে সময় কথা হয় টিকা নেয়া উপজেলার মাড়িয়া ইউনিয়নের বামনকয়া গ্রামের মৃত ছবু আলীর ছেলে মোজাহার আলীর সাথে। তিনি বলেন, আমি ভালো আছি, সুস্থ আছি। আমি ভাগ্যবান যে একজন এমপির নিকট থেকে টিকা নিতে পেরেছি। টিকা গ্রহণের পর এখন পর্যন্ত আমার কোন সমস্যা হয়নি। শুধু আমিই না আমার ছেলে এবং তার বউও টিকা নিয়েছে। টিকা নিলে কোন সমস্যা হবে না।

এদিকে টিকা পুশকারী ইঞ্জিনিয়ার এনামুল হক এপি বলেন, আমি প্রতিনিয়ত ইনসুলিন গ্রহণ করি। অনেক আগে থেকেই এটা আমার জানা আছে। যাকে টিকা দেয়াকে কেন্দ্র করে নানান গুঞ্জণ উঠেছে সে বর্তমানে সুস্থ আছে। একটি পক্ষ সরকারের ভাবমুর্তি নষ্ট করার পায়তারা চালাচ্ছেন। আওয়ামী লীগ সরকার দেশবাসীকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় নিরলস ভাবে কাজ করে চলেছেন। বিনামূল্যে দেশব্যাপি করোনার টিকা কার্যক্রম পরিচালিত করছেন। এটি আওয়ামী লীগ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। টিকা নেয়ার কোন বিকল্প নেই। সবাইকে টিকা নিতে হবে। সুস্থ থাকতে চাইলে টিকা নেয়া জরুরী। গ্রামের মানুষের কথা চিন্তা করে আওয়ামী লীগ সরকার দেশবাসীকে মহামারি করোনা ভাইরাসের কবল থেকে রক্ষায় বিনামূল্যে করোনা রোধে টিকার ব্যবস্থা করেছেন।

তিনি আরো বলেন, করোনার চেয়েও মারাত্মক রোগ আসতে পারে যেটা কেউ কল্পনাও করতে পারছেনা। তাই করোনা ভাইরাসের সংক্রমণ রোধে টিকা প্রদান করা হচ্ছে। যাদের বয়স হয়েছে তাদের সবাইকে এই টিকা কার্যক্রমের আওতায় আসতে হবে। বিশ্বব্যাপি মহামারি রুপ নিয়েছে করোনা ভাইরাস। চোখের সামনেই অনেকে মারা যাচ্ছেন করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে। এ পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের দেহে অনেকটাই কমে গেছে করোনা ভাইরাসের সংক্রমন। তাই সবাইকে করোনা ভাইরাসের টিকা গ্রহণের আহŸান জানিয়েছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31