IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক
Home >> রাজশাহী >> তানোরে প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাক মেইল, অতঃপর…

তানোরে প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাক মেইল, অতঃপর…

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে প্রবাসীর স্ত্রীর গোপন ছবি ধারণ করে টাকা দাবির ঘটনায় প্রেমিক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় প্রেমিকা প্রবাসীর স্ত্রী বাদি হয়ে পর্ণগ্রাফী আইনে প্রেমিকের বিরুদ্ধে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, আমশো গ্রামের নাসিম উদ্দীনের ছেলে গোল্লা পাড়া বাজারের (গার্মেন্সের কর্মচারী) জালাল উদ্দিন (২০)’র সাথে তানোর সদর গ্রামের জৈনক ব্যাক্তির (প্রবাসী) স্ত্রীর মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়ের সুত্র ধরে প্রেমের সম্পর্কের এক পর্যায়ে মোবাইল ফোনে ভিডিও কলের আপত্তিকর ছবি ধারণ করে প্রবাসীর স্ত্রীর কাছে মোটা অংকের টাকা দাবি করেন ওই যুবক।

(৮ই আগষ্ট) রোববার বিকালে প্রবাসীর স্ত্রী থানায় উপস্থিত হয়ে বিষয়টি পুলিশকে খুলে বলেন। সন্ধ্যায় মোবাইল ট্যাং করে তানোর গোল্লা বাজারের এক গার্মেন্স থেকে ওই যুবককে আটক থানায় নেয় পুলিশ। পরে ওই যুবকের মোবাইলে প্রবাসীর স্ত্রীসহ কয়েকজন নারীর সাথে তার একই ভাবে করা আপত্তিকর ভিডিও ও ছবি পাওয়া যায়।

এঘটনায় রোববার রাতেই প্রবাসীর ওই স্ত্রী বাদি হয়ে ওই যুবককে আসামী করে পর্ণগ্রাফী আইনে তানোর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তানোর থানা পুলিশ সোমবার দুপুরে ওই যুবককে আদালতে প্রেরণ করেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, এঘটনায় থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, ইন্টারনেটে অপরিচিতদের সাথে আপত্তিকর ভিডিও ও ছবি আদান প্রদানে বিরত থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31