IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> অপহরণের ২৫দিনেও উদ্ধার হয়নি কিশোরী, অভিযুক্তকে থানায় এনে ছেড়ে দিলো ওসি

অপহরণের ২৫দিনেও উদ্ধার হয়নি কিশোরী, অভিযুক্তকে থানায় এনে ছেড়ে দিলো ওসি

ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : জেলার আদিতমারী উপজেলায় অপহৃত কিশোরীর সন্ধ্যান পাওয়ার ২৫ দিন পেরিয়ে গেলেও কিশোরীকে উদ্ধার ও মামলা নথীভুক্ত করেনি পুলিশ। এদিকে অপহরণের ঘটনায় দায়েরকৃত এজাহার নামীয় অভিযুক্তকে আটক করে থানা থেকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে আদিতমারী থানার ওসি সাইফুল ইসলামের বিরুদ্ধে।

এজহার সূত্রে জানা গেছে, জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী এলাকার হামিদুল ইসলামের কন্যা আরজু আক্তার জুঁই (১৪) স্থানীয় একটি প্রাইমারী স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রী।পাশ্ববর্তী বানিয়াটারী এলাকার বাসিন্দা লুৎফর রহমানের বখাটে নাতী নাইম হোসেন (১৯) নানার বাড়িতে বেড়াতে এসে ওই নাবালিকা কিশোরীকে উত্ত্যক্ত করতো। মাঝে মধ্যে নাইমের খালু প্রতিবেশী হালিমের বাড়িতেও বেড়াতে এসে ওই কিশোরীকে উত্ত্যক্ত করতো। এক পর্যায়ে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে গত ২৫ জুলাই সন্ধ্যায় নাইম ও আরো কয়েকজন মিলে ওই নাবালিকা কিশোরীকে অপহরণ করে।

পরদিন সকালে প্রতিবেশী হালিম খবর দেয় নাবালিকা ওই কিশোরী নাইমের নিজ বাড়ি বগুড়া সোনাতলা উপজেলার হলুদিয়া এলাকায় অবস্থান করছে। পরে কিশোরীর বাবা হামিদুল ইসলাম বাদী হয়ে নাবালিকা কন্যাকে ফেরত পেতে নাইমসহ ৫জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের ১৪দিন পর থানার এসআই মিজানুর রহমান এজাহার নামীয় আব্দুল হালিম নামে এক অভিযুক্ত আটক করে থানায় নিয়ে আসে। পরে অজ্ঞাত কারণে ওইদিন বিকালেই থানার ওসি সাইফুল ইসলাম অভিযুক্ত আব্দুল হালিমকে ছেড়ে দেয় এবং নাবালিকা কন্যাকে বিয়ে দিয়ে ঘটনা মিমাংশা করে নেয়ার জন্য চাপ দেয়। এক পর্যায়ে অতি উৎসাহী থানার ওসি বাদী ও বিবাদীদের থানায় ডেকে এনে বগুড়ার সোনাতলা উপজেলায় ছেলের বাড়িতে পাঠিয়ে দেয়। এসময় অভিযুক্ত ছেলে নাইমের বাবা আজাদুল হক নাবালিকা কন্যাকে যৎ সামন্য টাকা দেন মোহরানায় তার ছেলের সাথে বিয়ে দেয়ার চাপ দেয় । কিন্তু ওই কিশোরীর বাবা হামিদুল ইসলাম নাবালিকা কন্যাকে বিয়ে না দিয়ে ছেলের বাড়ি থেকে ফেরত আনার চেষ্টা করে ব্যার্থ হন।

তবে এ ব্যাপারে দায়েরকৃত এজাহারের তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, কয়েকদিন অভিযান চালিয়ে এজাহার নামীয় অভিযুক্ত আব্দুল হালিমকে আটক করা হয়। কিন্তু ওসি স্যার কেন সে আসামীকে ছেড়ে দিলেন এটি আমার জানা নেই।

এ ব্যাপারে আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাস বলেন, থানায় দায়েরকৃত এজাহার নামীয় ৩নং অভিযুক্ত -কে আটক করে থানায় এনে ছেলে মেয়েকে হাজির করার দায়িত্ব দিয়ে ছেড়ে দেয়া হয়। এছাড়া বাদী ও বিবাদীদের থানায় ডেকে এনে ছেলে মেয়ের বিয়ে দিয়ে উভয় পক্ষকে আপোষ মিমাংশার করার জন্য ছেলের বাড়িতে যাওয়ার পরামর্শ দিয়েছেন বলেও তিনি স্বীকার করেন। তবে ৫ম শ্রেণীতে পড়ুয়া নাবালিকা কন্যার কিভাবে বিয়ে হতে পারে এবং অপহৃত কিশোরীর সন্ধ্যান পাওয়ার ২৫দিনেও কেন উদ্ধার হয়নি ও এজাহার কেন নথীভুক্ত করা হয়নি? এসব প্রশ্নের কোন উত্তর তিনি দিতে পারেন নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31