IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের
Home >> খেলা >> লিড নিউজ >> ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদের

ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদের

ধূমকেতু নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। সোমবার (৯ আগস্ট) নিয়ম রক্ষার পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টিতে অজিরা হারলো ৬০ রানের বড় ব্যবধানে।

শেষ ২৪ রান তুলতেই অস্ট্রেলিয়া হারিয়েছেন তাদের শেষ ৭ উইকেট। সাকিবের অনন্য রেকর্ড আর একাদশে ফেরা সাইফউদ্দিনে অল্পতেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ১২৩ রানের ছোট লক্ষ্যে নেমেও সব উইকেট হারিয়ে সফরকারীরা তুলতে পারে মাত্র ৬২ রান। টি-টোয়েন্টি ইতিহাসে অজিদের এটাই সর্বনিম্ন রেকর্ড।

দ্বিতীয় সর্বনিম্ন ইংলিশদের বিপক্ষে ৭৯ রান। আজ টস জিতে ব্যাটিং ব্যর্থতায় ভোগে টাইগাররা। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে করেন ১২২ রান। টার্গেটে নেমে ভালো শুরু পায়নি সফরকারীরাও। সাকিবকে পাঁচ ছক্কা মারা ড্যানিয়েল ক্রিস্টিয়ানকে ওপেনিংয়ে নামালেও ভালো করতে পারেননি। নিজের প্রথম দুই ওভারেই গত ম্যাচের জয়ের নায়ক ও দুর্দান্ত ধারাবাহিক থাকা মিচেল মার্শকে ফেরান বাঁ-হাতি স্পিনার নাসুম।

পরে ম্যাকডারমটকে নিয়ে চাপ সামলানোর চেষ্টা করেন অধিনায়ক ওয়েড। কিন্তু সাকিবের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফিরেন ওয়েড। ব্যাট হাতে দুই ছয়ে ২২ বলে করেন ২২ রান। পরের ওভারে ম্যাকডারমটকে ফেরান অধিনায়ক রিয়াদ।

এরপরের শো শুধুই সাকিব-সাইফউদ্দিনের। বিশ্বেরি দ্বিতীয় বোলার হিসেবে শততম উইকেট হিসেবে টার্নারকে শিকার করেন সাকিব। আপাতত সাকিবের ওপরে আছেন শুধু লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কা পেসারের টি-টোয়েন্টি উইকেট ১০৭টি।

পাঁচ ম্যাচের এই সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচে জয় পায় ২৩ রান। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয় পায় ৫ উইকেটের ব্যবধানে। আর বাংলাদেশ সিরিজ জয় করে অর্থাৎ তৃতীয় টি-টোয়েন্টিতে জয় পায় ১০ রানের ব্যবধানে। মাঝ খানে চর্তুথ টি-টোয়েন্টিতে অজিরা জয় পায় ৩ উইকেট। আর শেষ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পরে অজিরা বাংলাদেশের কাছে হারলো ৬০ রানের ব্যবধানে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31