IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> রাজশাহী >> তানোরে এক ঘরে মামি-ভাগ্নে আটক, অতঃপর…

তানোরে এক ঘরে মামি-ভাগ্নে আটক, অতঃপর…

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে সদর হিন্দুপাড়ায় বিধবা মামি ও ভাগ্নেকে একই ঘর থেকে জনতার হাতে আটক ও পুলিশ কর্তৃক উদ্ধারের ৫দিন পর ভাগিনা মামিকে বিয়ে করতে রাজি না হওয়ায় ব্লেড দিয়ে হাত কেটে ও বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মামি। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি চরম উত্তজনা বিরাজ করছে। (প্রেমিকা) ১সন্তানের জননী বিধবা মামি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, তানোর হিন্দুপাড়ার মৃত পূর্ণ চন্দ্র কর্মকারের ছেলে তানোর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক উত্তম চন্দ্র কর্মকার একই গ্রামের (গ্রাম প্রতিবেশী মামা) জৈনক মৃত ব্যাক্তির বিধবা স্ত্রী ১ সন্তারের জননী মামির সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রলোভন দিয়ে ২বছর ধরে দৌহিক সম্পর্ক স্থাপন করে আসছিলো।

(১লা আগষ্ট) রোববার রাত সাড়ে ১০টার দিকে হিন্দু পাড়ার ওই বিধবার ঘরে ভাগ্নেসহ মামিকে আটক করেন গ্রামবাসী। খবর পেয়ে পরদিন সোমবার বেলা ১১টার দিকে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে শতশত জনতার সামনে বিধবা মামির ঘর থেকে মামি ও ভাগ্নেকে উদ্ধার করে থানায় নেন। এসময় বিধবা মামি তার ভাগ্নের বিষয়ে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন না মর্মে থানায় লিখিত দিলে পুলিশ মামিকে তার মায়ের জিম্মায় ছেড়ে দেন। অপর দিকে ভাগ্নে উত্তমকে ১৫১ ধানায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান করেন।

ভাগ্নে জামিনে মুক্ত হয়ে (৭ই আগষ্ট) শনিবার মামিকে রাজশাহী শহরে ডেকে নেন। এসময় ভাগ্নে তার প্রেমিকা বিধবা মামিকে বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিক ভাগ্নের সামনেই প্রেমিকা বিধবা মামি ব্লেড দিয়ে হাত কেটে ও বিষপানে আতœহত্যার চেষ্টা করলে প্রেমিক ভাগ্নে উত্তম প্রেমিকা বিধবা মামিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এবিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত প্রেমিক ভাগ্নে উত্তম চন্দ্র কর্মকার বলেন, আমি জামিন আসার পর থেকে আমার মোবাইল ফোনে ফোন দিয়ে আমার সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করে মামি।

তিনি বলেন, আমি তাকে (মামিকে) রাজশাহী দেখা করতে বলি এবং রাজশাহীতে দেখা করে কথা বলার একপর্যায়ে আমাকে দিয়ের জন্য চাপ দিতে থাকে আমি রাজি না হওয়ায় (আগে থেকেই তার কাছে থাকা) ব্লেড দিয়ে হাত কেটে ফেলে এবং বিষপান করে। আমি (মামিকে) তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি বর্তমানে সে (মামি) ভালো আছে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ওইদিন বিধবা মামি তার ভাগ্নের বিরুদ্ধ কোন মামলা না করায় ভাগ্নেকে ১৫১ধারায় আদালতে প্রেরণ করা হয়েছিলো। বিষপানে আত্মহত্যা চেষ্টার ঘটনাটি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় হওয়ায় সেখানেই আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31