IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক
Home >> নগর-গ্রাম >> অল্পের জন্য রক্ষা পেলো নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

অল্পের জন্য রক্ষা পেলো নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেলো নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মঙ্গলবার ১০ আগষ্ট সকাল ১০টার দিকে বৈদুতির র্শটসার্কিটের মাধ্যমে এসিতে আগুন লাগে বলে প্রাথমিক ভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জান গেছে, মঙ্গলবার বেলা ১০টায় নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলায় অপারেশন থিয়েটারের একটি এসিতে সমস্যার কারণে ইলেক্ট্রেশিয়ান কাজ করার সময় একটি এসিতে আগুন লেগে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে মুহুর্তে গোটা কক্ষে আগুন লেগে যায়। সাথে সাথে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা দ্রুত এসে আগুন নিভাতে সক্ষম হয়। কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদ পেয়ে সাথে সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তোফাজ্জল হোসেন বলেন, আজ সকাল ১০টায় ওটি রুমের এসিটা নষ্ট ছিল তাই এসি মিস্ত্রি আসেন এবং সে এসি কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক গোলযোগের জন্য আগুন ধরে যায়। আমাদের এখানে ফায়ার সার্ভিসের যে সমস্ত জিনিসপত্র ছিল ফায়ার ইনজেকশন ব্যবহার করেছি। এতে আগুন নিয়ন্ত্রণে আসে নাই। আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমাদের হাসপাতালের ক্ষয়ক্ষতির মধ্যে আমাদের ওটি রুমটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহর রহমতে আমাদের অন্যান্য রোগীগুলোকে বের করে নিয়ে আসতে পেরেছি সবাই সুস্থ্য আছে। হাসপাতালের রাস্তা প্রশস্ত না হওয়ায় এবং রাস্তার ধারে এলোমেলোভাবে যানবাহন রাখার কারণে ফায়ার সার্ভিসের গাড়ী আসতে দেরী হয়েছে। শুধু ফায়ার সার্ভিস নয় যে কোন রোগীর যানবাহন আসতে এই রাস্তায় সমস্যা হয়।

ফায়ার সার্ভিসের ইন চার্জ আব্দুল মান্নান বলেন, আমরা সকাল সোয়া ১০টায় নিয়ামতপুর হাসপাতালের ওটিতে অপারেশন থিয়েটারে আগুন লাগার সংবাদটি পাই। সংবাদ পাওয়ার পর আমরা অত্র ষ্টেশন থেকে নিয়ামতপুর মেডিক্যালে আসি এবং সেখানে আমরা অগ্নি নির্বাপনের কাজ প্রায় ২০ মিনিট ধরে চেষ্টা করে আমরা সেটা নিয়ন্ত্রণে আনি। আমরা কাজটি সম্পূর্ন করতে পেরেছি। ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও বলা যাবে না। আমরা পূর্ণাঙ্গ রেকর্ডের পরেই সেটা আপনাদের বলতে পারবো। আগুনের সূত্রপাত বিদ্যুত থেকেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31