IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক
Home >> রাজশাহী >> রাসিকের ত্রাণ তহবিলে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি অর্থ প্রদান

রাসিকের ত্রাণ তহবিলে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি অর্থ প্রদান

ধূমকেতু প্রতিবেদক : করোনায় ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায় মানুষের সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকা দিয়েছে রাজশাহীস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। মঙ্গলবার রাত ৯টায় নগর ভবনে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন রাজশাহীস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি প্রফেসর মহাঃ হবিবুর রহমান ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আশরাফুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। করোনায় ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান মেয়র।

এসময় উপস্থিত ছিলেন, প্রফেসর তাইফুর রহমান, আকতারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মোখলেছুর রহমান, আনোয়ার হোসেন প্রমুখ।

এর আগে এক সংক্ষিপ্ত বক্তৃতায় প্রফেসর হবিবুর রহমান বলেন, করোনাকালীন এই সংকট মুহুূর্তে রাজশাহীবাসীর জন্য দফায় দফায় খাদ্য ও অর্থ সহায়তা প্রদান, চিকিৎসা ও বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানসহ ব্যাপকভাবে নানাবিধ মানবিক কাজ করছেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। নগরপিতা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু রাজশাহীবাসীর জন্য নয়, এর বাইরে বিভিন্ন জেলার মানুষের জন্য জরুরি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছেন তিনি। মেয়র সকল মহতি উদ্যোগের সাথে আমরা থাকতে চাই। সে জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে কিছু অর্থ সহায়তা প্রদান করা হলো। আগামীতেও আমরা আমাদের সামর্থ অনুযায়ী মেয়রের সকল মহতি উদ্যোগের সাথে থাকবো। আমাদের সমাজের বিত্তবান ও সামর্থবান সকলের উচিত নগরপিতার পাশে থাকা, গরীব ও অসহায় মানুষের সহায়তায় সহযোগিতার হাত বাড়ানো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই সংকট মোকাবেলা করতে পারি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31