IMG-LOGO

বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিতনিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসীমহানগরতে এতিম শিশুদের মাঝে ওয়ালিউল হক রানা ঈদ উপহারপ্রশাসক হিসেবে নয়, জনগণের সেবকহিসেবে কাজ করতে চাই : রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জের ভুটভুটি- অটো সংঘর্ষে শিশুনিহত,আহত ৫প্রতিবন্ধীকে ঈদের উপহার দিলেন শিবু দাসমাননীয় এমপি মহোদয়ের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভিজিএফ এর চাউল বিতরণ করলেন বিএনপি নেতারারাজশাহীতে সুবিধাবঞ্চিতদের জন্য ৫ টাকায় ‘ঈদ খুশির হাট’ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলেররাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মী পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহারফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণনিয়ামতপুরে কালবৈশাখী ঝড়ে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বাড়ি-ঘর-ফসলের ক্ষতিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল অনুষ্ঠিতপোরশায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> গোদাগাড়ীতে শীর্ষ তিন মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৭

গোদাগাড়ীতে শীর্ষ তিন মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৭

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক দুটি অভিযান চালিয়ে শীর্ষ দিন মাদক ব্যবসায়ী ও চোলাইমদসহ ৭ জন কে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।

সোমবার বিকেলে উপজেলার উছড়াকান্দর ও দিবাগত রাত দেড়টার দিকে পৌর এলাকার আঁচুয়া ভাটা এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

গোদাগাড়ী মডেল মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, পুলিশের কাছে তথ্য ছিলো গোদাগাড়ী পৌর এলাকার আঁচুয়া ভাটা এলাকার দীর্ঘদিনের শীর্ষ নারী মাদক ব্যবসায়ী সুইটি হেরোইন বেঁচাকেনা করছে। এই সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার ও হেরোইন উদ্ধার করা হয়। পরে মাদক ব্যবসায়ী সুইটিকে জিজ্ঞাসাবাদ করে তার বেচাকেনাকৃত হেরোইন গুলো থানা পুর্লিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মাটিকাটা ভাটা গ্রামের মৃত এহসান আলীর ছেলে শাহীন আলম (৩৬) ও আঁচুয়া ভাটাগ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে সেতাবুর রহমান (২৮) এর বলে জানাই।

পরে পুলিশ তাদের বাড়ীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।

সুইটির এলাকার দীর্ঘদিনের মাদক সম্রাজ্ঞী এবং তার বিরুদ্ধে থানায় চারটি মাদক মামলা রয়েছে। তবুও সে মাদক ব্যবসা করে আসছিলো। অপরদিকে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শাহীন আলম ও সেতাবুর রহমান এলাকার বড় মাদক সম্রাট। অল্পদিনে মাদক ব্যবসা করে প্রচুর টাকার মালিক হয়েছে বলে এলাকাবাসী জানান।

অপরদিকে, সোমবার বিকেলের দিকে উপজেলার গ্রেগ্রাম ইউনিয়নের উছড়াকান্দর এলাকার মৃত ফতু রবিদাসের ছেলে শ্রী কার্তিক রবিদাস (৩০) এর বাড়ীতে অভিযান চালিয়ে চোলাইমদ বেঁচাকেনা করার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়। এই সময় চোলাইমদ সেবন ও ক্রয়ের উদ্দেশ্যে থাকা কার্তিক রবিদাসের বাড়ীতে অবস্থান করা হাবাসপুর গ্রামের মৃত লগেনের ছেলে শ্রী বাবুল ৯৩৮) এই গ্রামের মৃত হরিপদের ছেলে শ্রী রতন (৩০) ও শ্রী ভীমের ছেলে শ্রী নীপেক (২৬) কে গ্রেপ্তার করা হয়। এই সময় চোলাইমদ বিক্রেতা কার্তিক রবিদাসের বাড়ী হতে ১০৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার কৃত সকলের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে ওসি কামরুল ইসলাম তা নিশ্চিত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728