IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> রাজশাহী >> ওসির দুরদর্শীতায় অপরাধ কমেছে বাগমারায়

ওসির দুরদর্শীতায় অপরাধ কমেছে বাগমারায়

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা জুড়ে এখন শান্তি বিরাজ করছে। কমে গেছে মামলা-হামলাসহ চুরি, ছিনতাইয়ের মতো অপরাধ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদের দুরদর্শীতায় বর্তমানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। যেকোন অপরাধ সংঘটিত হওয়ার সাথে সাথে নেয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থা। তথ্য উদঘাটন সহ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নেয়া হয়। এতে করে বাগমারায় আইন শৃংখলায় ব্যাপক উন্নতি ঘটেছে। নির্বিঘ্নে চলাচল করতে পারছে লোকজন। কোন প্রকার দালালি ছাড়ায় সরাসরি লোকজন থানায় গিয়ে তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারছেন। গত বছরের ১১ নভেম্বর মোস্তাক আহম্মেদ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বাগমারা থানায় যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি আত্মমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে ইতোমধ্যে জেলায় তিন বারের মতো শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হয়েছেন। এটা বাগমারাবাসীর জন্য শান্তির বার্তা। এরই মধ্যে কাজের মধ্যে দিয়ে প্রশংসা অর্জন করে বাগমারাবাসীর।

এছাড়াও তিনি যোগদানের পরপরই বাগমারা থানা দালাল মুক্ত ঘোষণা করেছেন। এর ফলে অপরাধ কমেছে অনেকটাই। এদিকে দালাল আর চাঁদাবাজ মুক্ত করতে গিয়ে পড়েছে ওই চক্রের রোষানলে। মোস্তাক আহম্মেদের ধারাবাহিক অর্জন নষ্ট করতে একটি সংঘবদ্ধ চক্র মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়ে পড়েছেন। এর আগে মোস্তাক আহম্মেদ রাজশাহীর মোহনপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সততার সাথে চাকরী করেছেন। সেখানেও তিনি জনগণের আস্থা অর্জন করেছিলেন।

সম্প্রতি বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবণের ঠিকাদারের নিকট চাঁদা দাবী করে একটি চক্র। চাঁদা না দিলে নির্মাণ কাজ বন্ধ করে দেয়ার হুমকী দেয়। এ সময় তাদের চাহিদা মতো চাঁদা না দেয়ার ফলে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে ওই বিদালয়ে প্রধান শিক্ষক নির্মাণ কাজ সচল রাখতে তাদেরকে চাঁদা দিতে বাধ্য হয়। তারপরও পুনরায় ঠিকাদারের নিকট মোটা অংকের চাঁদা দাবী করে। অবশেষে মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক নামধারী চপল সহ ৭ জনকে আসামী করে বাগমারা থানায় একটি চাঁদাবাজীর মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুলিশ।

রাজশাহী নগর পুলিশের একজন উদ্ধর্তন কর্মকর্তা বলেন, এদের মডেল প্রেসক্লাব থেকে বের করে দেওয়ার পরে এদের উপর নজরদারি চলছে। এদের অনেকের বিরুদ্ধে মাদকের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যারা প্রকৃত সাংবাদিক তাদের কেউ এই চপলের সাথে নেই। মামলা হয়ার পর থেকেই চপলসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ প্রসঙ্গে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, চপলসহ তার সহযোগিরা উপজেলার বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রকার অনৈতিক কর্মকান্ড সহ চাঁদাবাজী করে আসছিলেন।

তিনি আরো বলেন, আমি পূর্বে মোহনপুর থানায় ওসি থাকাকালীন সময়ে সেখানে চাঁদাবাজীর অভিযোগে এই চপলের নামে মামলা হয়। মৌগাছি ইউপি চেয়ারম্যান আল-আমিন নিজেই চপলের অনেক অপকর্মের সাক্ষী। এ ছাড়াও আসামী চপলের বিরুদ্ধে প্রতারণা জালিয়াতিসহ একাধিক মামলা রয়েছে। নিজের অপকর্ম ঢাকতে নানান প্রকার অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31