IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২
Home >> রাজশাহী >> রাসিকের প্রকৌশল বিভাগের সাথে মেয়রের মতবিনিময়

রাসিকের প্রকৌশল বিভাগের সাথে মেয়রের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম বিষয়ে প্রকৌশল বিভাগের সাথে মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শোকাবহ আগস্টে সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁদের রূহের মাগফিরাত কামনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

সভায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, মহামারি করোনার কারণে সারাদেশের মতো রাজশাহীতেও উন্নয়ন কর্মকান্ড বাধ্যগ্রস্ত হয়েছে। তবে করোনা মধ্যেও জাতীয় গুরুত্বপূর্ণ বড় বড় প্রকল্পগুলোর কাজ চালু রয়েছে। রাজশাহীতেও করোনার মধ্যেও আমরা উন্নয়ন কাজ চলমান রেখেছি। ইতোমধ্যে রাজশাহী-নওগা প্রধান সড়ক হতে রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক এবং ১টি ফ্লাইওভার নির্মাণ, মহানগরীর ৩০টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্থ সড়ক ও নর্দমাসমূহের উন্নয়ন প্রকল্পের কাজ, সিটি বাইপাস রোড ফোরলেনে উন্নীতকরণ কাজ শেষ হয়েছে।

মেয়র আরো বলেন, নানা প্রতিবন্ধকতা পেরিয়ে কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ চলছে। কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী সড়কের নির্মাণ কাজ শেষ হলে এটি হবে দেশের মধ্যে অন্যতম আকর্ষণীয় দৃষ্টিনন্দন সড়ক। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর উন্নয়ন প্রকল্পের আওতায় ১৯১ কোটি টাকা ব্যয়ে ওয়ার্ড পর্যায়ে পাড়া-মহল্লায় সড়ক ও ড্রেন নির্মাণ কাজ চলমান আছে। ড্রেনের পাশে সড়ক ও রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলি চারলেনে উন্নীতকরণ, কাচাবাজারসমূহের অবকাঠামোগত উন্নয়ন, ড্রেনের পাশে রাস্তার উন্নয়ন, যানজট নিরসনে ৫টি ফ্লাইওভার নির্মাণ করা হবে। উন্নয়ন কাজের মানের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না। সকল উন্নয়ন কাজে সংশ্লিষ্টদের যথাযথভাবে কাজ তদারকি করতে হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের কাজের সুনাম রয়েছে, তা ধরে রাখতে চাই।

সভায় প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নিরসল প্রচেষ্টা ও নেতৃত্বে প্রায় তিন হাজার কোটি টাকার রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্প পাশ হয়েছে। ইতোমধ্যে প্রকল্পটির আওতায় ৭৭৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। আরো ১২০ কোটি টাকার উন্নয়ন কাজের দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন আছে। প্রধানমন্ত্রীর অনুশাসন টেকসই উন্নয়নের বিষয়টি মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। মেয়রের স্বপ্নের আধুনিক, উন্নত, বাসযোগ্য ও স্মার্ট রাজশাহী মহানগরী গড়তে পেশাদারিত্ব বজায় রেখে সকল প্রকৌশলীকে যথাযথভাবে কাজ করে যেতে হবে।

আরও বক্তব্য দেন, নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ স্থায়ী কমিটির সভাপতি ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রজেক্ট এডভাইজার আশরাফুল হক, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট গোলাম মুর্শেদ প্রমুখ।

সভায় প্রকৌশল বিভাগের সহকারী ও উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ অংশ নিয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31