IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নওগাঁর ৫১ সাংবাদিক পেলেন প্রধানমন্ত্রীর উপহার

নওগাঁর ৫১ সাংবাদিক পেলেন প্রধানমন্ত্রীর উপহার

ধূমকেতু প্রতিবেদক,নওগা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত উপহার হিসেবে নওগাঁর ৫১ জন সাংবাদিক পেয়েছেন ১০ হাজার করে নগদ অর্থ সহায়তা। করোনাকালে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত আর্থিক সহায়তার চেক সাংবাদিকদের হাতে তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার বেলা ১১টার দিকে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ হতে প্রাপ্ত চেক বিতরণ করেন খাদ্যমন্ত্রী।

অনুষ্ঠানের শুরুতে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ঘাতকের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

প্রণোদনার চেক বিতরণ অনিষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণের কথা চিন্তা করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। ফলে সাংবাদিকরা উপকৃত হচ্ছেন। করোনাকালে প্রধানমন্ত্রীর এ সহায়তা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আর্থিক প্রণোদণা শুধু সাংবাদিকদের জন্যই দেননি, তিনি করোনাকালে সকল সেক্টরে ক্ষতিগ্রস্তদের জন্য প্রণোদনার ব্যবস্থা করেছেন।

তিনি আরও বলেন, নওগাঁ প্রেসক্লাবের রয়েছে গৌরবময় ঐতিহ্য। করোনাকালে এখানকার সাংবাদিকগণ ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘নওগাঁর উন্নয়ন সম্ভাবনা গণমাধ্যম প্রকাশ করুন, তাহলে উন্নয়ন ত্বরান্বিত হবে।’ এসময় বস্তুনিষ্ঠ ও জনকল্যাণকর সংবাদ পরিবেশনে সাংবাদিকগণকে আরও বেশি ভূমিকা রাখার আহবান জানান তিনি।

জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ফিব রফিকুল ইসলাম রফিক, পৌর মেয়র নজমুর হক সনি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অল রশীদ, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম,জেলা প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ সরকার মনি অনুষ্ঠানে বক্তর্তা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31