IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা ও পতিতালয় বন্ধের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা ও পতিতালয় বন্ধের দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : রাতের অন্ধকারে সড়কে ডাকাতি, মাদক ব্যবসা বন্ধ ও পতিতালয় উচ্ছেদের দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

শুক্রবার (১৩ আগষ্ট) বিকেলে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চৌডালা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধনে অংশ নেয় স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অন্তত দুই শতাধিক মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে প্রায় প্রতিদিন গোমস্তাপুর-কানসাট সড়কের বেলাল বাজার এলাকায় ডাকাতি হয়। বিভিন্ন সময়ে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করেও এর কোন প্রতিকার হয়নি। পুলিশ কয়েকজন ডাকাত সদস্যকে আটক করেও এই সড়কে ডাকাতি বন্ধ করা যায়নি। প্রতিদিনই চৌডালা ইউনিয়নের দু-একটি করে ভ্যান হারিয়ে যাচ্ছে। এমনকি এলাকায় চিহ্নিত ডাকাত দলের সদস্য মাদক ব্যবসায়ের সাথেও জড়িত।

বক্তারা আরও বলেন, ডাকাতি ও মাদক ব্যবসার পাশাপাশি দেহ ব্যবসাও জড়িত রয়েছে একটি চক্র। এতে এলাকার স্কুল-কলেজ পড়ূয়া মাদকে জড়িয়ে পড়ার পাশাপাশি তাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। এতে অভিভাবকসহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিরা ভীষণ চিন্তায় রয়েছেন। কেউ প্রতিবাদ করলে মাদক দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দেয়ার ভয় দেখাচ্ছে ডাকাত দলের নেতা সরদার কারেন্ট, কাউসার, লিটনসহ অন্যান্য সদস্যরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. আনসারুল হক, চৌডালা ইউনিয়ন পরিষদের সদস্য হায়দার আলী, মনিরুল ইসলাম, হেলাল উদ্দিন, খাইরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল করিমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও চৌডালা ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31