IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> হেলিকপ্টারে এলেন বর-কনে

হেলিকপ্টারে এলেন বর-কনে

ধূমকেতু নিউজ ডেস্ক : বর এসেছেন ভাড়া করা হেলিকপ্টারে চড়ে। আবার বিয়ে শেষে তাতে করে কনেকে নিয়ে গেলেন নিজের বাড়িতে। এই হেলিকপ্টার উঠানামা দেখতে স্থানীয় জনতার ব্যাপক ভিড় জমে। উৎসুক জনতার ভিড় ঠেকাতে মোতায়েন করা হয় পুলিশ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে। কনে ওই গ্রামের ঠিকাদার রফিকুল ইসলামের মেয়ে ইন্টার্ন চিকিৎসক তাসমিয়া খাতুন। আর বর ঝিকরগাছার বাসিন্দা ডাক্তার মুজাহিদ।

শুক্রবার দুপরে উপজেলার পাতিবিলা গ্রামে বর আসবেন হেলিকপ্টারে- এ সংবাদে স্থানীয়দের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়। তারা বেলা ১১টা থেকেই হেলিকপ্টার দেখতে পাতিবিলা হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভিড় করেন। স্থানীয়দের অপেক্ষার প্রহর শেষে দুপুরে একটি ভাড়া করা হেলিকপ্টারে করে বর এসে নামেন। এরপর একটি জিপ গাড়িতে কনের বাড়িতে নেওয়া হয় তাকে। বিয়ের দাওয়াতে আত্মীয়স্বজন ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে হেলিকপ্টার দেখতে আসা জনতার ভিড় নিয়ন্ত্রণ করতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। চৌগাছা থানার এসআই নূর উন নবীর নেতৃত্বে পুলিশের একটি দল বেলা সাড়ে ১১টা থেকে বিদ্যালয় মাঠে অবস্থান নেন। পরে এসআই বাচ্চু মিয়াসহ আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের সঙ্গে যোগ দেন। হেলিকপ্টারটি বিদ্যালয়ের মাঠে অবতরণ করার সঙ্গে সঙ্গে উৎসুক জনতা সেদিকে এগিয়ে যেতে থাকলে পুলিশ ব্যারিকেড তৈরি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

গ্রামের এক বৃদ্ধ বলেন, আমরা তো আর পেলেন (বিমান/হেলিকপ্টার) উঠানামা দেখতি পারিনে, তাই কীভাবে নামে দেখার জন্য দাঁড়িয়ে আছি।

এসআই নূর উন নবী সাংবাদিকদের বলেন, হেলিকপ্টারে বর আসবেন দেখে উৎসুক জনতার ভিড় হতে পারে। এজন্য ওসির নির্দেশে বিদ্যালয় মাঠে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। গ্রামের উৎসাহী মানুষ হেলিকপ্টারে বর আসা দেখতে এসেছেন। কোনো বিশৃঙ্খলা হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31