ধূমকেতু প্রতিবেদক : কুষ্টিয়া শহর যুবদল নেতা শাহিনুর রহমান ও কটা শাহিনের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার এ উপলক্ষে ৬ রাস্তা মোড় জামে মসজিদে বাদ আসর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শহর যুবদল নেতা জাহিদুর রহমান শাহিন এর উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিল উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম উল হাসান অপু, খন্দকার সামসুদ জাহিদ, যুব বিষয়ক সম্পাদক মেজবাউল রহমান পিন্টু, জেলা যুবদলের সভাপতি আল আমিন কানাই, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মাজেদ, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কোবীর, সাধারণ সম্পাদক মোকারম হোসেন মোকা।
আরও উপস্থিত ছিলেন, শহর কৃষক দলের সভাপতি বাবলা আমিন চৌধুরী, ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসানুজ্জামান হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম দিপু, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল, যুবদল নেতা জিল্লুর রহমান, বাবর আলী, আমিরুল, শামীম, রুবেল, হিমেল, সাগির কুরাইশী প্রমুখ।
উল্লেখ্য, থানাপাড়া নিবাসী যুবদল নেতা শাহিনুর রহমান করোনায় আক্রান্ত হয়ে ও কটা শাহীন হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।


