ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ১০ জুয়ারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো, রাজশাহীর কাটাখালী থানার কাকাইল কাটি গ্রামের মৃত হোসেনের ছেলে জাফর (৪৩), মৃত নাসিমের ছেলে মাসুদ (৩৫), হেলালের ছেলে বাহাদুর (৩৫), মৃত হাবিবুর রহমানের ছেলে সাজ্জাদ (৩৫) আজিবরের ছেলে আনোয়ার হোসেন (৩২), মৃত আব্দুস সাত্তারের ছেলে হাসিবুর (২৮) বেলালের ছেলে পিন্টু (২৭), জিলদারের ছেলে সজিব (২৭) সাদেকুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান (২৮), ও বেলঘরিয়া গ্রামের ইউসুফের ছেলে টুয়েল (৩৫)।
পুলিশ জানায়, শুক্রবার (১৩ আগস্ট) রাত পৌনে ১২ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত¡াবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাটাখালী থানার কাকাইল গ্রামের শাহিনের নির্মানাধীন আধা পাকা বাড়ী হতে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে আটক করে। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


