IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বিজিবিকে মিষ্টি দিলেন বিএসএফ

বিজিবিকে মিষ্টি দিলেন বিএসএফ

’ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে মিষ্টি ও দই উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী (বিএসএফ)।এসময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়।

শনিবার সন্ধ্যা ৬টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখায় বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রাকেশ কুমার ও বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার সাইদুর রহমান দুবাহিনীর পক্ষে এই মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সেখানে বিজিবির হিলি আইসিপি চেকপোষ্ট কমান্ডার নায়েব সুবেদার ইয়াসিন আলীসহ উভয় বাহিনীর সৈনিকগন উপস্থিত ছিলেন। এসময় বিএসএফের পক্ষ থেকে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কসহ স্টাফ অফিসারের জন্য দুই প্যাকেট মিষ্টি, ১টি দই উপহার দেয়। পক্ষান্তরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালয়িন অধিনায়কের পক্ষ থেকে বিএসএফের পতিরাম-৬৫ ব্যাটালিয়ন অধিনায়কের জন্য ২ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কোমান্ডার সাইদুর রহমান বলেন, আগামীকাল রবিবার ভারতের স্বাধীনতা দিবস এউপলক্ষ্যে আজ বিএসএফের পক্ষ থেকে আমাদেরকে মিষ্টি ও দই উপহার দিয়ে তাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে। এসময় জয়পুরহাট-২০বিজিবির পক্ষ থেকে আমরাও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে তাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছি। হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে বিজিবি বিএসএফ একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করার রেওয়াজ চলে আসছে। এতে করে সীমান্তে দায়ীত্বরত দুবাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃড় হবে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31