IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> নগর-গ্রাম >> পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন

পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রোববার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন দোয়া মোনাজাত শেষে নজিপুর সরদারপাড়া মোড়ে বঙ্গবন্ধু চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্সসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন ।

সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও লিটন সরকারের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শহীদুজ্জামান সরকার এমপি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, থানার ওসি শামসুল আলম শাহ্, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধ শহীদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, ফাতিমা জিন্না ঝর্ণা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ রহমান, উপজেলা ছাত্র লীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ, সাধারণ সম্পাদক তাসরিফ হোসেন সম্পদ, পৌর ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন পারভেজ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অন্যান্য অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ১৭ জন যুব ও যুব মহিলাদের মধ্যে ১০ লাখ ৬০ হাজার টাকা পল্লী উন্নয়ন বোর্ডের মাধ্যমে ১৭ লক্ষ টাকা ঋণ এবং প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা হিসাবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31