ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম ভাবগম্ভীর পরিবেশে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) তে জাতীয় শোক দিবস পালিত হয়।
সামাজিক দূরুত্ব বজায় রেখে রোববার সকাল সাড়ে ০৯টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র ব্যবস্থাপনায় সদরে ১০০জন গরীব দুঃস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী (চাল, ডাল, তৈল, চিনি, আলু, লবন ও সাবান) বিরতণ করা হয়েছে।
অনুষ্ঠানে দুস্থদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন, পত্নীতলা ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম নাদিম আরেফিন সুমন, পিএসসি, জি।
তিনি বলেন, পত্নীতলা ব্যাটালিয়ন সবসময় বিভিন্ন দুর্যোগে গরীব ও দুঃস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে। ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, পত্নীতলা ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর এ এস এম রবিউল হাসান এবং মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন রসুল আমিন।


